সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৭:১৯ অপরাহ্ন

চৌগাছা পরিবার স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে স্কুল শিক্ষার্থী নিহানকে নগদ অর্থ প্রদান।

এম. এ রহিম, চৌগাছা (যশোর)
  • Update Time : রবিবার, ১৮ জুন, ২০২৩
  • ২০৭ Time View

এম. এ রহিম, চৌগাছা (যশোর) : যশোরের চৌগাছায় ‘চৌগাছা পরিবার’ স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে অসুস্থ্য স্কুল শিক্ষার্থী নিহানকে চিকিৎসার জন্য নগদ ৫০ হাজার দেওয়া হয়েছে। রবিবার (১৮ জুন) বিকেলে তার বাড়িতে গিয়ে এই অর্থ প্রদান করা হয়। নিহান উপজেলার নারায়নপুর ইউনিয়নের হাজরাখানা গ্রামের নাসির উদ্দীনের ছেলে ও হাজরাখানা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের৪র্থ শ্রেণী ছাত্র।

নিহানের পিতা নাসির উদ্দীন জানান, নিহান দীর্ঘদিন ধরে কিডনি জনিত রোগে ভুগছে। তার দুইটা কিডনি প্রায় নষ্ট হয়ে গেছে। চিকিৎসরা বলেছেন তার কিডনি প্রতিস্থাপনের জন্য অনেক টাকা লাগবে। যেটা আমার পক্ষে যোগাড় করা সম্ভব হচ্ছে না। তাই আমি সমাজের বৃত্তবানদের নিকট সহযোগিতা চেয়েছি। অঅজ বাড়ীতে এসে ‘চৌগাছা পরিবার’ স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে আমার ছেলের চিকিৎসার জন্য ৫০ হাজার টাকা সাহায্য দিয়েছেন।

‘চৌগাছা পরিবার’ স্বেচ্ছাসেবী সংগঠনের সভাপতি সিঙ্গাপুর প্রবাসী বখতিয়ার হোসেন বলেন, আমরা বিষয়টি জানতে পেরে তাৎক্ষণিক ভাবে সকল মানবতার ভাইদের নিয়ে কালেকশন করেছি। আজ সংগঠনের পক্ষথেকে ৫০ হাজার টাকা নিহানের চিকিৎসার জন্য তার পরিবারের হাতে তুলে দিয়েছি।

এ সময় উপস্থিত ছিলেন সংগঠনটির সাধারণ সম্পাদক ফয়সাল আহম্মেদ, সদস্য শাহরিয়ার নাফিজ, সাগর হোসেন, সুমন হোসেন, আছির উদ্দিন, রাকিব হোসেন, আরিফুর রহমান, সোহানুর রহমান, সিফাত হোসেন, ইয়াসির আরাফাত আলিফ, দীপ্ত বিশ্বাস, তুষার হোসেন, সুমন হোসেন, ফিরোজ হোসেন, চঞ্চল হোসেন, রিফাত হোসেন, আবু হানিফ, ইসরাত হামজা কুয়াশা, আনোয়ার হোসেন, রনি হোসেন, আবুজার রাসেল ও সোহেল রানা প্রমুখ।

 

 

কিউএনবি/আয়শা/১৮ জুন ২০২৩,/রাত ৮:২৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit