শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৬ অপরাহ্ন
শিরোনাম

স্বপ্নকথা সাহিত্য পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকীতে কবিদের জন্য সাহিত্য মন্ত্রণালয়ের দাবি 

জালাল আহমদ ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
  • Update Time : রবিবার, ১৮ জুন, ২০২৩
  • ১৯০ Time View
জালাল আহমদ ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি : কবি ও কবিতার পৃষ্ঠপোষকতার জন্য জাতীয় সংসদে কবিদের প্রতিনিধিত্ব এবং সরকারে আলাদাভাবে সাহিত্য মন্ত্রণালয়ের দাবি জানিয়েছেন দেশের বিভিন্ন স্থান থেকে আগত কবিরা। শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ কবিতা বিকাশের জন্য সহায়ক ভূমিকা পালন করছে বলে মন্তব্য করেছেন কবিরা। ১৬ জুন (২০২৩ খ্রিস্টাব্দ) শুক্রবার বিকেলে রাজধানীর রমনা ইঞ্জিনিয়ারিং ইন্সটিটিউট মিলনায়তনে অনুষ্ঠিত স্বপ্নকথা সাহিত্য পরিষদের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে “আন্তর্জাতিক সাহিত্যবন্ধন  উৎসবে এ দাবি জানান কবিরা।স্বপ্নকথা সাহিত্য পরিষদের কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি কবি রোকসানা সুখীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবি অসীম সাহা । তিনি বলেন,”কবির কলমের জোর থাকতে হবে।অনেকেই কবির নামে দোকান খুলে বসেছে। আমি সত্যের কাছে দায়বদ্ধ। পৃথিবীতে কেউই আমাকে বন্দুক দিয়ে দমন করতে পারবে না।শিল্প হচ্ছে অন্তর্গত বিষয়।যারা অন্তর্গত বিষয় কে আবিষ্কার করতে পারে, তারাই কবি”।
বিশেষ অতিথির বক্তব্যে কবি মাহমুদুল হাসান নিজামী দুর্নীতির বিরুদ্ধে কঠোর লড়াই চালিয়ে যেতে কবিতা কে হাতিয়ার হিসেবে ব্যবহার করার আহ্বান জানান। অনুষ্ঠানে জাতীয় সংসদে কবিদের প্রতিনিধিত্ব রাখার দাবি জানিয়েছেন কুমিল্লা নিবাসী কবি মোঃ মনিরুল ইসলাম ভুঁইয়া ।অনুষ্ঠানে আরেক কবি খাঁন আখতার কবিদের পৃষ্টপোষকতা করতে সাহিত্য মন্ত্রণালয়ের দাবি জানান।অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন সুপ্রিম কোর্টের আইনজীবী ডক্টর আলহাজ্ব শরীফ সাকী, বাংলা একাডেমি পুরস্কার বিজয়ী কবি আসলাম সানী।অনুষ্ঠানের ফাঁকে ফাঁকে কুইজ প্রতিযোগিতায় অংশ গ্রহণ করে অংশগ্রহণকারীরা নানা পুরস্কার জিতে নেন। সবশেষে লটারিতে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের অতিথিরা।

কিউএনবি/অনিমা/১৮ জুন ২০২৩,/সকাল ৯:৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit