বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৩ অপরাহ্ন

সাংবাদিক নাদিম হত্যার প্রতিবাদে দৌলতপুরে মানববন্ধন

মো. সাইদুল আনাম, কুষ্টিয়া প্রতিনিধি
  • Update Time : শনিবার, ১৭ জুন, ২০২৩
  • ২৯২ Time View

মো. সাইদুল আনাম, কুষ্টিয়া জেলা প্রতিনিধি : ৭১ টিভি, দৈনিক মানবজমিন ও বাংলানিউজ ২৪ ডট কমের সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম হত্যার প্রতিবাদে ও হত্যার সাথে জড়িতদের অবিলম্বে গ্রেফতারের দাবিতে কুষ্টিয়ার দৌলতপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৭ জুন) সকাল ১১ টায় উপজেলার খুদ্র শিল্পনগরী আল্লারদর্গা প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

আল্লারদর্গা প্রেসক্লাবের সভাপতি খন্দকার জালাল উদ্দীন সভাপতিত্বে মানববন্ধন কর্মসূচি চলাকালে বক্তব্য রাখেন, দৌলতপুর প্রেসক্লাবের সাধারন সম্পাদক, শরীফুল ইসলাম (দৈনিক মানবজমিন) দৌলতপুর জাতীয় সাংবাদিক সংস্থার সভাপতি মোঃ আলাউদ্দিন, দৌলতপুর রিপোর্টার্স ক্লাবের সভাপতি আছানুল হক (চ্যানেল এস),আল্লারদর্গা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাইদুল আনাম (দৈনিক জনকণ্ঠ), যুগ্ন-সাধারণ সম্পাদক মোঃ সম্রাট আলী (দৈনিক গণকন্ঠ),দৌলতপুর প্রেসক্লাবের কোষাধ্যক্ষ এস এম জাহিদ হোসেন ( দৈনিক আজকের আলো),কুষ্টিয়া প্রেসক্লাব কেপিসি”র তথ্য ও গবেষণা সম্পাদক সেলিম রেজা বাচ্চু(সাপ্তাহিক দৌলতপুর বার্তা),আল্লারদর্গা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক সেলিম রেজা (দৈনিক আমাদের সময়),প্রচার ও প্রকাশনা সম্পাদক কামরান আহমেদ রাজিব

, দপ্তর সম্পাদক মিলন আলী (দৈনিক বিশ্ব মানচিত্র), কোষাধ্যক্ষ আসিক ইসলাম, ক্রিয়া ও সাংস্কৃতিক সম্পাদক জোহন মন্ডল, তথ্য ও গবেষণা সম্পাদক নসিব উদ্দিন, নির্বাহী সদস্য জহুরুল ইসলাম(দৈনিক হিসনা বানী) , ইবাদত আলী(দৈনিক কুষ্টিয়া বার্তা), নাজমুস সাদাত খান (দৈনিক অগ্নিশিখা), ভেড়ামারা প্রেসক্লাবের সদস্য সাগর হোসেন পবন (দৈনিক বিশ্ব মানচিত্র), সাংবাদিক জনি,বিপ্লব,রনি, শিশির,শিমুলসহ উপজেলার কর্মরত সর্বস্তরের সাংবাদিকবৃন্দ এসময় উপস্থিত ছিলেন। মানববন্ধনে সাংবাদিকরা জামালপুরের সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম হত্যার সাথে জড়িতদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় এনে ন্যায় বিচার নিশ্চিত করার দাবী জানান।

কিউএনবি/অনিমা/১৭ জুন ২০২৩,/বিকাল ৩:৪৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit