বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৩:২২ পূর্বাহ্ন
শিরোনাম
৩৫ বছরের পর কেউ আইনজীবী হতে পারবেন না: আইনমন্ত্রী জুলাই গণহত্যার বিচারের ভয়েই প্রবাসে বসে উসকানি-সন্ত্রাস চালাচ্ছে আওয়ামী লীগ: আসিফ মাহমুদ ‘পাঁচ দিন ভালো ক্রিকেট খেলা আমাদের জন্য নতুন অভিজ্ঞতা’ ইসরাইলের সহায়তার প্রস্তাবে যা জানালেন সৌদি যুবরাজ পার্বত্য চট্টগ্রামবিষয়ক ১৯ সদস্যের জাতীয় কমিটি পুনর্গঠন, সভাপতি প্রধানমন্ত্রী আটোয়ারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৬ পালিত সচিবালয়ে ৬ নম্বর ভবনে অগ্নিকাণ্ড বাধ্যতামূলক অবসরে পাঠানো কর্মকর্তাদের তালিকা চাইল সংসদীয় কমিটি ঘুমন্ত ভগ্নিপতিকে ছুরিকাঘাতে হত্যা, শ্যালক গ্রেপ্তার নওগাঁয়  চলন্ত পাওয়ার টিলারের নিচে পড়ে শিশুর মৃত্যু

বিএনপির ক্ষেত্রে মার্কিন ভিসানীতি কী ব্যবস্থা নেয় দেখবো: সেতুমন্ত্রী

Reporter Name
  • Update Time : শনিবার, ১৭ জুন, ২০২৩
  • ১৪০ Time View

ডেস্ক নিউজ : আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি নির্বাচন করতে দিবে না বলে যে ঘোষণা দিয়েছে, তাদের এমন ঘোষণার পরও মার্কিন ভিসানীতি কী করে সেটাই এখন দেখার বিষয়।

শনিবার দুপুরে গাজীপুরের টঙ্গীতে বিআরটি প্রকল্পের সাড়ে চার কিলোমিটার নির্মাণ কাজ পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানান তিনি।সেতুমন্ত্রী বলেন, মার্কিন ভিসানীতিতে তারা বলছে অবাধ, সুষ্ঠু নির্বাচনে যারা বাধা দিবে তাদের ক্ষেত্রে এই ভিসানীতি প্রয়োগ হবে। এই নীতি এখন অন্ধ, বধির হয়ে থাকবে;  না বাস্তববাদী হবে আমরা দেখবো।

তিনি বলেন, ভিসানীতি করুক তাতে আমাদের কিছু যায় আসে না। ভিসানীতি আমাদেরও থাকতে পারে, আমরাও করতে পারি। অপেক্ষায় থাকুন।

সাংবাদিকদের অপর এক প্রশ্নের জবাবে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, দুর্নীতি, দুঃশাসন বললেই বিএনপির নাম বলতে হবে। যারা দুর্নীতি, দুঃশাসন করে তারা কোন মুখে এত বেশি কথা বলছে জানি না।

‘সরকার থাকতে পারবে না, বিদায় নিতে হবে’ বিএনপির এমন কথা ১৪ বছর ধরে শুনে আসছি উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, এই ১৪ বছরে তাদের নেত্রীর মুক্তির জন্য দৃশ্যমান কোন আন্দোলন তারা করতে পারেনি। আর তারা সরকারের বিদায় করবে আন্দোলন করে?

তিনি বলেন, বিদেশে পলাতক কোনো নেতার রিমোট কন্ট্রোল আহ্বানে বাংলাদেশের আন্দোলন এবং জনগণকে সম্পৃক্ত করে আন্দোলন করার সুযোগ নেই। আন্দোলন যাকে বলে এখন পর্যন্ত তারা সেটা প্রমাণ করতে পারেনি।

জামালপুরে হত্যার শিকার সাংবাদিকগোলাম রব্বানি হত্যার বিচার নিয়ে কাদের বলেন, দলীয় পরিচয়ের কারণে বিচার প্রভাবিত হবে না। হত্যার ঘটনায় দায়ী ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে। আইনগত ব্যবস্থা নেয়া হলে তার বিরুদ্ধে দলীয় ব্যবস্থা নেয়ার প্রয়োজন হয় না।

পবিত্র ঈদুল আজহার আগেই বাস র‌্যাপিড ট্রানজিট (বিআরটি) প্রকল্পের হাউস বিল্ডিং থেকে চেরাগআলী কলেজগেট পর্যন্ত সাড়ে চার কিলোমিটার এলিভেটেড অংশ খুলে দেয়া হবে বলে জানিয়েছেন সেতুমন্ত্রী। তিনি বলেন, বিআরটি প্রকল্পের কাজ ৯১ ভাগ শেষ হয়েছে। আর হাউস বিল্ডিং থেকে চেরাগআলী কলেজ গেট পর্যন্ত এলিভেটেড অংশের কাজ ৯৫ ভাগ শেষ হয়েছে। আগামী সেপ্টেম্বর-অক্টোবর নাগাদ পুরো প্রকল্প কাজ শেষ হবে।

এ সময় খুব শিগগিরই সারাদেশে আরও ১০০ সেতুর উদ্বোধন করা হবে বলেও জানান তিনি।

এবার ঈদযাত্রা আরও নির্বিঘ্ন করতে রাস্তায় কোনো পশুর হাট বসতে দেয়া হবে না জানিয়ে সেতুমন্ত্রী বলেন, নিয়ম অনুযায়ী নির্দিষ্ট জায়গায় পশুর হাট বসবে। রাস্তায় যেন কোনো যানজট সৃষ্টি না হয় সেদিকে লক্ষ্য রাখা হবে।

এ সময় উপস্থিত ছিলেন সড়ক ও মহাসড়ক বিভাগের সচিব এবিএম আমিন উল্লাহ নুরী, সেতু বিভাগের সচিব মনজুর হোসেনসহ প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ। এর আগে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের প্রকল্প এলাকা পরিদর্শন করেন।

কিউএনবি/অনিমা/১৭ জুন ২০২৩,/বিকাল ৩:২৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit