বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৩:৩৫ অপরাহ্ন
শিরোনাম
ঢাকা জেলা উত্তর জাতীয় যুবশক্তির আহ্বায়ক শুভ, সদস্য সচিব রিয়াদ সিলেটে আবারও বাড়ছে হাম, হাসপাতালে ১০৮ ভর্তি: প্রাণহানী একজনের বিশ্ব আলোকচিত্র দিবসে জয়পুরহাটে ফটোগ্রাফি কর্মশালা ও প্রদর্শনী অনুষ্ঠিত আশুলিয়ায় তা’লীমুল কুরআন ইসলামীয়া মাদরাসায় শিক্ষার্থীদের সবক প্রদান মনে রাখার উদ্দেশে নেওয়া ছবি-স্ক্রিনশট স্মৃতিশক্তির ওপর নেতিবাচক প্রভাব ফেলে রাষ্ট্রপতি নির্বাচন স্থগিত চেয়ে এবার আপিল বিভাগে আবেদন বিএনপির নির্বাচনি ইশতেহারের চেয়েও গুরুত্বপূর্ণ জুলাইয়ের ইশতেহার: তাজনূভা জাবীন টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলতে বাংলাদেশের সামনে যে সমীকরণ যুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সিনেটর হওয়ার দৌড়ে থাকা তরুণ রাজনীতিবিদ সাইদ কে? ট্রাম্পের এক মন্তব্যে তিন মাসের মধ্যে ভারতের শেয়ারবাজারে বড় ধাক্কা

ফ্রান্সে ‘শক্তিশালী’ ভূমিকম্প

Reporter Name
  • Update Time : শনিবার, ১৭ জুন, ২০২৩
  • ১১৮ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ভূমিকম্পে কেঁপে উঠল ফ্রান্স। দেশটির পশ্চিমাঞ্চলে এ ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে যার মাত্রা ছিল ৫ দশমিক ৮। ফ্রান্সের পক্ষ থেকে এটিকে শক্তিশালী ভূমিকম্পগুলোর অন্যতম হিসেবে উল্লেখ করা হয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে শনিবার এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ফরাসি মন্ত্রী ক্রিস্টোফ বেচু বলেছেন, এটি দেশটির ভূখণ্ডে আঘাত হানা সবচেয়ে শক্তিশালী ভূমিকম্পের একটি।

ফরাসি সেন্ট্রাল সিসমোলজিক্যাল ব্যুরো সর্বশেষ ভূমিকম্পকে ‘খুব শক্তিশালী’ বলে উল্লেখ করেছে। 

প্রতিবেদন সূত্রে জানা যায়, এর আগে সর্বশেষ ২০০০-এর দশকের শুরুতে ফ্রান্সে এমন শক্তির ভূমিকম্প অনুভূত হয়েছিল।

ক্ষতির বিষয়ে ফ্রান্সের প্রিফেকচারের এক বিবৃতিতে বলা হয়েছে, দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চ থেকে ক্ষতির খবর পাওয়া গেছে। সেখানে অনেক জায়গায় ভবনের দেয়ালে ফাটল দেখা দিয়েছে। ডিউক্স-সেভার্স বিভাগে ভূমিকম্পের সময় আহত হয়েছেন একজন ব্যক্তি।

বিবৃতিতে আরও বলা হয়েছে, ভূমিকম্পের ফলে দক্ষিণাঞ্চলের চারেন্টে-মেরিটাইম ডিপার্টমেন্টে ভবনগুলোতে ফাটল দেখা দিয়েছে। এ ছাড়া বিদ্যুৎ লাইন বিপর্যয়ের ফলে এক হাজারের বাড়িতে অন্ধকার নেমে আসে।

কিউএনবি/অনিমা/১৭ জুন ২০২৩,/দুপুর ১:৪৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit