শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১০:৩৫ অপরাহ্ন
শিরোনাম
নেপালে শোভাযাত্রা থেকে যে কারণে ছড়িয়ে পড়ল ভয়াবহ দাঙ্গা মরক্কো থেকে সাঁতরে স্পেনে ৬০ হাজার অভিবাসী, মৃতের সংখ্যা বেড়ে ৪১ তুরস্কের সাবেক প্রধানমন্ত্রীর রাজনীতি ছেড়ে দেওয়ার ঘোষণা হঠাৎ কেন সাঁতরে সমুদ্র পেরিয়ে স্পেনে যাচ্ছে মানুষ রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন প্রধানমন্ত্রীর সুগার মিল সারা বছর উৎপাদনশীল করার চিন্তা সরকারের : রিজভী বিশ্বকাপের অংশীদারিত্ব ইস্যুতে পদত্যাগ করলেন ইনফান্তিনোর উপদেষ্টা বেলুচিস্তানে কয়লাখনিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৩২ মরক্কো থেকে স্পেনে হাজারো অভিবাসীর অনুপ্রবেশ, ৯ জনের মৃত্যু মরক্কো দিয়ে নজিরবিহীন অনুপ্রবেশ, সীমান্তে সেনা পাঠাচ্ছে স্পেন

কখন বিয়ে করবেন, জানালেন কঙ্গনা

Reporter Name
  • Update Time : শনিবার, ১৭ জুন, ২০২৩
  • ১২৫ Time View

বিনোদন ডেস্ক : বিতর্কিত মন্তব্যের কারণে প্রায়ই খবরের শিরোনামে থাকেন বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউত। কর্মজীবনে তিনি সফল। জাতীয় পুরস্কার থেকে শুরু করে হিন্দি সিনেমার প্রযোজক পরিচালকের তকমাও তার ঝুলিতে রয়েছে। তবে এখনও সংসার জীবন থেকে বেশ দূরেই আছেন তিনি। 

অতীতে আদিত্য পাঞ্চোলি, হৃত্বিক রোশনের মতো অভিনেতাদের সঙ্গে তার নাম জড়িয়েছে বটে। তা নিয়ে কম জলঘোলাও হয়নি। তারপরে আর কঙ্গনার প্রেমজীবন নিয়ে তেমন কোনও উচ্চবাচ্য শোনা যায়নি। 

সম্প্রতি বিয়ের কার্ড বিলাতে দেখা যায় তাকে। জল্পনা শুরু হয়, তবে কি নতুন জীবন শুরু করতে চলেছেন বলিউড ‘কুইন’? যদিও পরে জানা যায়, এটি ছিল তার আগামী ছবি ‘টিকু ওয়েডস শেরু’-র প্রচার কৌশল। তবে নিজেও সংসার করতে চান, বিয়ের ইচ্ছেও রয়েছে, বলেই জানান অভিনেত্রী।

তিনি বলেন, “হ্যাঁ, আমি বিয়ে করতে চাই। তবে আমি আশাবাদী, সঠিক সময়েই তা ঘটবে। আসলে সব কিছুরই একটা সময় থাকে। যখন সেই সময় আসবে, তখনই বিয়ে হবে।”

২০২২ সালে এক সাক্ষাৎকারে বিয়ে প্রসঙ্গে অভিনেত্রী বলেছিলেন, “আগামী পাঁচ বছরে সব হবে। আমিও সংসারী হতে চাই। একাধিক সন্তানের মা হতে চাই। স্বপ্ন দেখি, আমার সাজানো সংসার আগলাবে আমার স্বপ্নের পুরুষ। যে ভালো-মন্দে ঘিরে থাকবে আমায়।”

বছর খানেক আগে নিজের জীবনে স্বপ্নের পুরুষ আসার ইঙ্গিত দিলেও এখনও তেমন কিছু শোনা যায়নি। এবার দেখা যাক, কঙ্গনার বিয়ের ফুল কবে ফোটে?

কিউএনবি/অনিমা/১৭ জুন ২০২৩,/সকাল ১১:২২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit