শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১০:৩৫ অপরাহ্ন
শিরোনাম
নেপালে শোভাযাত্রা থেকে যে কারণে ছড়িয়ে পড়ল ভয়াবহ দাঙ্গা মরক্কো থেকে সাঁতরে স্পেনে ৬০ হাজার অভিবাসী, মৃতের সংখ্যা বেড়ে ৪১ তুরস্কের সাবেক প্রধানমন্ত্রীর রাজনীতি ছেড়ে দেওয়ার ঘোষণা হঠাৎ কেন সাঁতরে সমুদ্র পেরিয়ে স্পেনে যাচ্ছে মানুষ রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন প্রধানমন্ত্রীর সুগার মিল সারা বছর উৎপাদনশীল করার চিন্তা সরকারের : রিজভী বিশ্বকাপের অংশীদারিত্ব ইস্যুতে পদত্যাগ করলেন ইনফান্তিনোর উপদেষ্টা বেলুচিস্তানে কয়লাখনিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৩২ মরক্কো থেকে স্পেনে হাজারো অভিবাসীর অনুপ্রবেশ, ৯ জনের মৃত্যু মরক্কো দিয়ে নজিরবিহীন অনুপ্রবেশ, সীমান্তে সেনা পাঠাচ্ছে স্পেন

বিবাহবিচ্ছেদের গুঞ্জন নিয়ে এবার মুখ খুললেন নেহা

Reporter Name
  • Update Time : শনিবার, ১৭ জুন, ২০২৩
  • ১৪৩ Time View

বিনোদন ডেস্ক : বলিউডের জনপ্রিয় গায়িকা নেহা কাক্কা গত ৬ জুন ৩৫-এ পা দিয়েছে। তার জন্মদিনের পার্টিতে গোটা পরিবারের দেখা মিললেও দেখা মেলেনি স্বামী রোহানপ্রীত সিংকে। 

স্ত্রীর জন্মদিনে দেখা মেলেনি শুধু তা-ই নয়, সামাজিক যোগাযোগমাধ্যমেও স্ত্রীকে নিয়ে ছিল না কোনো বিশেষ পোস্ট। স্বাভাবিকভাবেই ভিন্ন কিছু ভাবতে শুরু করেন তার অনুরাগীরা। সেই সঙ্গে সমালোচনাও শুরু করে দেন নিন্দুকরা। তার ধারণা, নেহা আর রোহানপ্রীতের সম্পর্কে নাকি ফাঁটল ধরেছে। বনিবনা নাকি হচ্ছে না ৭ বছরের কম বয়সী স্বামীর সঙ্গে। 

এই ঘটনার সপ্তাহ পার করে স্বামী রোহানপ্রীতের গালে চুম্বনের ছবি দিয়ে জল্পনায় পানি ঢাললেন নেহা কাক্কার। দুজনে প্রায় একসঙ্গে ইনস্টাগ্রামে এই আদুরে ছবি পোস্ট করেন।
স্বামীর সঙ্গে একান্তে সময় কাটাচ্ছেন নেহা। ছবি দেখে এমন অনুমান করছেন নেটপাড়ার একাংশ। দুজনের পরনে একেবারে বিপরীত রঙের জামা। নেহার পরনে কালো টি-শার্ট, অন্যদিকে স্বামী রোহানপ্রীতের পরনে দুধ সাদা টি শার্ট ও পাগড়ি। একগুচ্ছ ছবি পোস্ট করেন নেহা। তাতে লেখেন, বরের সঙ্গে ফাটাফাটি একটা ছুটি কাটিয়ে শহরে ফিরলাম।

রোহানপ্রীত সেই ছবির বাক্সে লেখেন, কী দুর্দান্ত এক ছুটি কাটালাম আমরা।

কিন্তু এই দম্পতি ছুটি কাটাতে কোথায় গিয়েছিলেন? তা খোলাসা করেননি।

চণ্ডীগড়ে দেখা হয়েছিল নেহা আর রোহানের। দেখা মাত্রই প্রেম। নেহার চেয়ে বয়সে ৭ বছরের ছোট রোহান পেশায় গায়ক। তাকে মনে ধরে যায় গায়িকার। ২০২০ সালের অক্টোবর মাসে ধুমধাম করে বিয়ে হয় তাদের। তবে গায়িকার জন্মদিনে স্বামীকে দেখতে না পেয়ে যে আশঙ্কা করছিলেন অনুরাগীরা, এই ছবি তাদের খানিক স্বস্তি দেবে বলেই অনুমান।

কিউএনবি/অনিমা/১৭  জুন ২০২৩,/সকাল ১০:০২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit