শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১০:৩৫ অপরাহ্ন
শিরোনাম
নেপালে শোভাযাত্রা থেকে যে কারণে ছড়িয়ে পড়ল ভয়াবহ দাঙ্গা মরক্কো থেকে সাঁতরে স্পেনে ৬০ হাজার অভিবাসী, মৃতের সংখ্যা বেড়ে ৪১ তুরস্কের সাবেক প্রধানমন্ত্রীর রাজনীতি ছেড়ে দেওয়ার ঘোষণা হঠাৎ কেন সাঁতরে সমুদ্র পেরিয়ে স্পেনে যাচ্ছে মানুষ রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন প্রধানমন্ত্রীর সুগার মিল সারা বছর উৎপাদনশীল করার চিন্তা সরকারের : রিজভী বিশ্বকাপের অংশীদারিত্ব ইস্যুতে পদত্যাগ করলেন ইনফান্তিনোর উপদেষ্টা বেলুচিস্তানে কয়লাখনিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৩২ মরক্কো থেকে স্পেনে হাজারো অভিবাসীর অনুপ্রবেশ, ৯ জনের মৃত্যু মরক্কো দিয়ে নজিরবিহীন অনুপ্রবেশ, সীমান্তে সেনা পাঠাচ্ছে স্পেন

যে ছবি দিয়ে নিজের সিনেমা হল উদ্বোধন করলেন আল্লু অর্জুন

Reporter Name
  • Update Time : শনিবার, ১৭ জুন, ২০২৩
  • ১৫২ Time View

বিনোদন ডেস্ক : এমনিতেই ভারতে অনেক প্রেক্ষাগৃহ রয়েছে। যার মধ্যে রয়েছে অনেক মাল্টিপ্লেক্স। এরই মধ্যে সিনেমা ব্যবসাকে আরও প্রসারিত করতে নিজের মালিকানায় নতুন মাল্টিপ্লেক্স চালু করেছেন দক্ষিণ ভারতের সুপারস্টার আল্লু অর্জুন। নাম ‘এএএ সিনেমাস’। 

সদ্য মুক্তিপ্রাপ্ত প্রভাসের ‘আদিপুরুষ’ প্রদর্শনের মাধ্যমে এই মাল্টিপ্লেক্সের পর্দা উন্মোচিত হয়েছে। ১৫ জুন নিজেই ফিতা কেটে অত্যাধুনিক এ মাল্টিপ্লেক্সের উদ্বোধন করেছেন তিনি। 

এর অবস্থান ভারতের তেলেঙ্গানা রাজ্যের রাজধানী হায়দারাবাদের আমিরপেটে। 

এ বিষয়ে আল্লু অর্জুন বলেন, ‘আজ আমাদের উদযাপনের দিন। কারণ বিশ্ব সিনেমার জন্য এএএ সিনেমাসের দরজা খুলে গেছে। সবাইকে আমন্ত্রণ জানাই, আমাদের প্রেক্ষাগৃহে এসে সিনেমার জাদুকরি অভিজ্ঞতা নেওয়ার জন্য।’ 

তিনি বলেন, ভারতের পাশাপাশি হলিউড তথা বিশ্বের বিভিন্ন দেশের সিনেমা প্রদর্শিত হবে তার মাল্টিপ্লেক্সে। 

শুধু আল্লুই নয়, এর আগে দক্ষিণ ভারতের আরও দুই সুপারস্টার মহেশ বাবু (এএমবি সিনেমাস) ও বিজয় দেবেরাকোন্ডা (এভিডি) নিজস্ব মাল্টিপ্লেক্স তৈরি করেছেন। 

উল্লেখ্য, আল্লু অর্জুনের বর্তমানে ২০২১ সালে মুক্তিপ্রাপ্ত ‘পুষ্পা : দ্য রাইজ’ সিনেমার সিক্যুয়াল ‘পুষ্পা : দ্য রুল’র কাজ নিয়ে ব্যস্ত আছেন।

কিউএনবি/অনিমা/১৭  জুন ২০২৩,/সকাল ৯:২৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit