শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১০:৪২ অপরাহ্ন
শিরোনাম
নেপালে শোভাযাত্রা থেকে যে কারণে ছড়িয়ে পড়ল ভয়াবহ দাঙ্গা মরক্কো থেকে সাঁতরে স্পেনে ৬০ হাজার অভিবাসী, মৃতের সংখ্যা বেড়ে ৪১ তুরস্কের সাবেক প্রধানমন্ত্রীর রাজনীতি ছেড়ে দেওয়ার ঘোষণা হঠাৎ কেন সাঁতরে সমুদ্র পেরিয়ে স্পেনে যাচ্ছে মানুষ রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন প্রধানমন্ত্রীর সুগার মিল সারা বছর উৎপাদনশীল করার চিন্তা সরকারের : রিজভী বিশ্বকাপের অংশীদারিত্ব ইস্যুতে পদত্যাগ করলেন ইনফান্তিনোর উপদেষ্টা বেলুচিস্তানে কয়লাখনিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৩২ মরক্কো থেকে স্পেনে হাজারো অভিবাসীর অনুপ্রবেশ, ৯ জনের মৃত্যু মরক্কো দিয়ে নজিরবিহীন অনুপ্রবেশ, সীমান্তে সেনা পাঠাচ্ছে স্পেন

জায়েদ খানকে নিয়ে যা বললেন মিষ্টি জান্নাত

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৬ জুন, ২০২৩
  • ২০৫ Time View

বিনোদন ডেস্ক : দেশের প্রেক্ষাগৃহে শুক্রবার মুক্তি পেয়েছে চিত্রনায়িকা মিষ্টি জান্নাত অভিনীত ছবি ‘ফুলজান’। এ সিনেমার মাধ্যমে দীর্ঘ ৪ বছর পর বড়পর্দায় ফিরেছেন ঢালিউডের এ নায়িকা। তবে এর আগেই জায়েদ খানের সঙ্গে একটি লঞ্চের উদ্বোধনে গিয়ে আলোচনায় আসেন মিষ্টি জান্নাত। বেশ কিছু ভিডিও ক্লিপ সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। জায়েদ খান সম্পর্কেও ইতিবাচক এ নায়িকা।

একাধিক ভিডিওতে দেখা যায়, সদরঘাট লঞ্চ টার্মিনালে জায়েদ খানের সঙ্গে যাচ্ছেন মিষ্টি জান্নাত। প্রচণ্ড ভিড়। সেখানে এত বেশি ভিড় যে হাঁটা বেশ মুশকিলই হচ্ছিল তারকাদের। তবে ওই মুহূর্তে নায়িকা মিষ্টির হাত ধরেন নায়ক জায়েদ খান। এ প্রসঙ্গে মিষ্টি জান্নাত গণমাধ্যমে বলেন, বাংলাদেশে প্রথম লঞ্চে উঠলাম। বিদেশে উঠেছি। তবে দেশে এটিই আমার প্রথম। এটি সম্ভব হয়েছে জায়েদ খানের জন্য। সে আমার হাত ধরেছিল বলে আমার সাহস হয়েছে। না হলে সম্ভব হতো না।

এসময় জায়েদ খান এ অভিনেত্রীর পাশে দাঁড়িয়ে ছিলেন। জায়েদ খান প্রসঙ্গে এই নায়িকা বলেন, জায়েদ খান আমার পরিবারের কাছে খুবই বিশ্বস্ত। তার সঙ্গে কোথাও গেলে পরিবারের পক্ষ থেকে কোনো বাধা দেয় না। শুধু তাই নয়, তার নাম বললেই আমার পরিবার আরো আগ্রহ দেখিয়ে যেতে বলে। সত্যি কথা বলতে, জায়েদের সঙ্গে থাকতে নিজেও স্বাচ্ছন্দ্য বোধ করি।

নিজের নতুন সিনেমা মুক্তি পাচ্ছে। এ প্রসঙ্গে বলেন, দীর্ঘদিন ২০১৯-এর পর আজ আমার আরো নতুন একটি সিনেমা ‘ফুলজান’ মুক্তি পাচ্ছে। সবাইকে দেখার আমন্ত্রণ জানাচ্ছি। অন্যরকম অনুভূতি। অন্যরকম ভালো লাগা সব সময়ই কাজ করে আমার, যখনই কোনো সিনেমা রিলিজ হয় । আমার বেশ কিছু ভালো ভালো কাজ অপেক্ষা করছে।

কিউএনবি/অনিমা/১৬ জুন ২০২৩,/বিকাল ৫:২৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit