বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৩:৩৪ অপরাহ্ন
শিরোনাম
ধোলাইখাল ট্রাকস্ট্যান্ড সরিয়ে নেওয়ার জন্য ডিএসসিসিকে ইশরাকের চিঠি দীর্ঘ দিন বন্ধ থাকার পর সিসিকের নতুন পরিকল্পনায় সিলেট জালালাবাদ সিটি পার্ক র‌্যাঙ্কিংয়ে আরও নিচে নামল ব্রাজিল, আর্জেন্টিনা কততে? প্রথমবারের মতো পাকিস্তান সফরে ভ্যাটিকান সিটির শীর্ষ কূটনীতিক বিশ্বসেরা ২% গবেষকের তালিকায় রাবির ১৬, রুয়েটের ১৫ গবেষক বাংলাদেশ ও ইন্দোনেশিয়ার মধ্যে ভিসা সহজীকরণ ও বাণিজ্য বৃদ্ধি জোরদারে গুরুত্বারোপ বিষাক্ত চেতনানাশক স্প্রেতে অসুস্থ একই পরিবারের ১৫ জন হাসপাতালে রাতে সুপ্রিম কোর্টে প্রবেশে কড়াকড়ি আরোপ ‎লালমনিরহাটে স্ত্রীকে পিটিয়ে হত্যা, স্বামীর মৃত্যুদণ্ড ‎আমেনা হত্যা ও এসিড নিক্ষেপের বিচার দাবিতে লালমনিরহাটে মহাসড়ক অবরোধ

রাঙামাটিতে খ্যাতনামা দুই আলোকচিত্র সাংবাদিককে আজীবন সম্মাননা প্রদান

আলমগীর মানিক, রাঙামাটি
  • Update Time : শুক্রবার, ১৬ জুন, ২০২৩
  • ১১৬ Time View
আলমগীর মানিক, রাঙামাটি : রাঙ্গামাটিতে দেশের ফটো সাংবাদিকদের প্রথম অনলাইন নিউজ পোর্টাল পোট্রেট নিউজ টোয়েন্টি ফোর ডট কমের পক্ষ থেকে দেশের খ্যাতনামা দুই আলোকচিত্র সাংবাদিককে আজীবন সম্মাননা প্রদান করা হয়েছে। সংবর্ধিত আলোকচিত্রীরা হলেন বাংলাদেশ ফটো জার্নালিষ্ট এসোসিয়েশন এর প্রতিষ্টাতা সদস্য রয়টার্সের এ বিএম রফিকুল ইসলাম ও বাংলাদেশ ফটো জার্নালিষ্ট এসোসিয়েশনের সাবেক সভাপতি এ কে এম মহসিন ।

আজ রাঙ্গামাটি প্রেস ক্লাবে আয়োজিত দেশেরর ফটো সাংবাদিকদের এক সন্মেলন অনুষ্ঠানে রাঙ্গামাটির পৌর মেয়র আকবর হোসেন চৌধুরী দুই ফটো সাংবাদিকের হাতে সন্মননা ক্রেষ্ট তুলে দেন। রাঙ্গামাটি প্রেস ক্লাবের  সভাপতি মো: সাখাওয়াৎ হোসেন রুবেলের সভাপতিত্বে এবং অনলাইন পোট্রেট নিউজ টুয়েন্টি ফোর এর সম্পাদক রুপম চক্রবর্ত্তীর সঞ্চালনায়  প্রেস ক্লাব  মিলনায়তনে  অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন রাঙ্গামাটি পৌরসভা মেয়র মো : আকবর হোসেন চৌধুরী।

এ সময় উপস্থিত ছিলেন সংবর্ধিত অতিথি আন্তর্জাতিক খ্যাতনামা আলোকচিত্র সাংবাদিক এ বি এম রফিকুর রহমান, আলোকচিত্র সাংবাদিক এ কে এম মহসিন, রাঙ্গামাটির প্রবীণ সাংবাদিক ও দৈনিক গিরিদর্পণ সম্পাদক এ কে এম মকছুদ আহমদসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে নারায়নগঞ্জ, রাঙ্গামাটি ,খাগড়াছড়ি ও বান্দরবানের ২০ জন আলোকচিত্রী সাংবাদিক অংশ নেন।

কিউএনবি/আয়শা/১৬ জুন ২০২৩,/বিকাল ৫:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit