শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৯:৫০ অপরাহ্ন
শিরোনাম
মরক্কো থেকে সাঁতরে স্পেনে ৬০ হাজার অভিবাসী, মৃতের সংখ্যা বেড়ে ৪১ তুরস্কের সাবেক প্রধানমন্ত্রীর রাজনীতি ছেড়ে দেওয়ার ঘোষণা হঠাৎ কেন সাঁতরে সমুদ্র পেরিয়ে স্পেনে যাচ্ছে মানুষ রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন প্রধানমন্ত্রীর সুগার মিল সারা বছর উৎপাদনশীল করার চিন্তা সরকারের : রিজভী বিশ্বকাপের অংশীদারিত্ব ইস্যুতে পদত্যাগ করলেন ইনফান্তিনোর উপদেষ্টা বেলুচিস্তানে কয়লাখনিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৩২ মরক্কো থেকে স্পেনে হাজারো অভিবাসীর অনুপ্রবেশ, ৯ জনের মৃত্যু মরক্কো দিয়ে নজিরবিহীন অনুপ্রবেশ, সীমান্তে সেনা পাঠাচ্ছে স্পেন টমেটো খেয়ে ১৫ হাতির মৃত্যু

নিজের নামে মাল্টিপ্লেক্স চালু করলেন আল্লু অর্জুন

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৫ জুন, ২০২৩
  • ১৬৫ Time View

বিনোদন ডেস্ক : নিজের নামে মাল্টিপ্লেক্স চালু করলেন ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় তারকা আল্লু অর্জুন। ‘পুষ্পা’ খ্যাত এই তেলেগু সুপারস্টারের মাল্টিপ্লেক্সের নাম ‘এএএ সিনেমাস’। এটি তেলেঙ্গানা রাজ্যের রাজধানী হায়দারাবাদের আমীরপেটে অবস্থিত।

বৃহস্পতিবার (১৫ জুন) নিজ হাতে অত্যাধুনিক এই মাল্টিপ্লেক্সের উদ্বোধন করেছেন আল্লু অর্জুন। এ সময় উপস্থিত ছিলেন তার বাবা আল্লু অরবিন্দ, তেলেঙ্গানার প্রাণীসম্পদ মন্ত্রী তালাসানি শ্রীনিবাস যাদবসহ অনেকে।

উদ্বোধন শেষে কয়েকটি ছবি সোশ্যাল হ্যান্ডেলে শেয়ার করে আল্লু বলেছেন, ‘আজ উদযাপনের দিন, কারণ বিশ্ব সিনেমার জন্য এএএ সিনেমাসের দরজা খুলে গেছে। আমি সবাইকে আমন্ত্রণ জানাই এখানে এসে সিনেমার জাদুকরি অভিজ্ঞতা নেওয়ার জন্য। আমাদের সঙ্গে যুক্ত হও, কারণ আমরা সিনেমার নতুন একটা অধ্যায় শুরু করেছি।’

বৃহস্পতিবার উদ্বোধন হলেও শুক্রবার (১৬ জুন) এই মাল্টিপ্লেক্সে প্রথম প্রদর্শনী হবে। এদিন মুক্তি পাচ্ছে বহুল আলোচিত ছবি ‘আদিপুরুষ’। সেটিই হতে যাচ্ছে এএএ সিনেমাসের প্রথম সিনেমা। ভারতের পাশাপাশি হলিউডের সিনেমাও চলবে এখানে।

আল্লু অর্জুন দক্ষিণী সিনেমার তৃতীয় তারকা, যিনি নিজের মাল্টিপ্লেক্স চালু করলেন। এর আগে মহেশ বাবু (এএমবি সিনেমাস) ও বিজয় দেবেরাকোন্ডা (এভিডি) নিজস্ব মাল্টিপ্লেক্স তৈরি করেছেন।

সূত্র: পিঙ্কভিলা

কিউএনবি/অনিমা/১৫জুন ২০২৩,/রাত ১১:১০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit