বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৪ অপরাহ্ন

একই রাতে দু দফা ঝড়ে ক্ষতিগ্রস্ত হাজারো পরিবার; বিদ্যুৎহীন এলাকা

জিন্নাতুল ইসলাম জিন্না,লালমনিরহাট প্রতিনিধি
  • Update Time : বৃহস্পতিবার, ১৫ জুন, ২০২৩
  • ১৩৯ Time View

জিন্নাতুল ইসলাম জিন্না,লালমনিরহাট প্রতিনিধি : একই রাতে দু দফা ঝড়ে লালমনিরহাটে বিভিন্ন জায়গায় প্রায় ১ হাজার বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। উড়ে গেছে টিনের ঘর-চালা।  কিছু যায়গায় শতবর্ষী গাছসহ গাছপালা ভেঙ্গে পড়ায় রাস্তায় চলাচল ব্যাহত হচ্ছে । বিদ্যুৎ এর খুটিসহ তার ছিড়ে যাওয়ায় বিদ্যুৎহীন রয়েছে এলাকাগুলো। গরু-ছাগল, হাস মুরগিসহ পোষা প্রাণীর ক্ষতি হয়েছে।বুধবার (১৪ জুন) গভীর রাতে জেলার উপর দিয়ে দুই দফায় বয়ে যাওয়া ঝড়ে আদিতমারী, কালীগঞ্জ ও হাতিবান্ধা  উপজেলার  গাছপালা ভেঙ্গে ঘরবাড়ি ও রাস্তায় পড়ে গেছে। উড়ে গেছে টিনের চালাসহ ঘরবাড়ির বিভিন্ন অংশ। অনেকেরই গরু,ছাগল, হাস, মুরগি, কবুতর হতাহত হয়েছে। 

বুড়িমারী- লালমনিরহাট মহাসড়কে বড় গাছ ভেঙ্গে পড়ায় ব্যাহত ছিলো সড়ক যোগাযোগ। ছোট গাছপালা ভেঙ্গে পড়ায় এখনো চলাচল বিঘ্নিত হচ্ছে বিভিন্ন এলাকায়।বেশ কিছু পরিবারের বসতঘর উড়ে যাওয়ায় অন্যের বাড়িতে ছেলেমেয়েসহ আশ্রয় নিতে হয়েছে। বিভিন্ন স্থানে ক্ষতিগ্রস্ত হয়েছে বিদ্যুৎ এর সংযোগ। ফলে আদিতমারী উপজেলাসহ অনেক এলাকা বারো ঘন্টা ধরে বিদ্যুৎহীন রয়েছে। বিদ্যুৎ বিভাগ খুটিসহ তার ঠিক করে সংযোগ দিতে কাজ করছে।

জেলা প্রশাসন জানিয়েছে, সংশ্লিষ্ট উপজেলা গুলোকে জনপ্রতিনিধির মাধ্যমে ক্ষতিগ্রস্তদের তালিকা করতে বলা হয়েছে। বরাদ্দ পেলে সহায়তা করা হবে। আদিতমারী উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মফিজুল ইসলাম বলেন, সকাল থেকেই ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করা হচ্ছে। সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যানদের তালিকা করতে বলা হয়েছে। সে অনুযায়ী ক্ষতিগ্রস্তদের সহায়তা করা হবে।

কিউএনবি/অনিমা/১৫জুন ২০২৩,/রাত ৮:২৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit