শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১০:৩৪ অপরাহ্ন
শিরোনাম
নেপালে শোভাযাত্রা থেকে যে কারণে ছড়িয়ে পড়ল ভয়াবহ দাঙ্গা মরক্কো থেকে সাঁতরে স্পেনে ৬০ হাজার অভিবাসী, মৃতের সংখ্যা বেড়ে ৪১ তুরস্কের সাবেক প্রধানমন্ত্রীর রাজনীতি ছেড়ে দেওয়ার ঘোষণা হঠাৎ কেন সাঁতরে সমুদ্র পেরিয়ে স্পেনে যাচ্ছে মানুষ রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন প্রধানমন্ত্রীর সুগার মিল সারা বছর উৎপাদনশীল করার চিন্তা সরকারের : রিজভী বিশ্বকাপের অংশীদারিত্ব ইস্যুতে পদত্যাগ করলেন ইনফান্তিনোর উপদেষ্টা বেলুচিস্তানে কয়লাখনিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৩২ মরক্কো থেকে স্পেনে হাজারো অভিবাসীর অনুপ্রবেশ, ৯ জনের মৃত্যু মরক্কো দিয়ে নজিরবিহীন অনুপ্রবেশ, সীমান্তে সেনা পাঠাচ্ছে স্পেন

শুরুটা ছিল ৫০ রুপিতে, এখন ২০ কোটি নেন যশ!

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৫ জুন, ২০২৩
  • ১৬১ Time View

বিনোদন ডেস্ক : সাধারণ এক বাসচালকের ঘরে জন্মেছিলেন ভারতের কন্নড় তারকা যশ। কাজ শুরু করেছিলেন দৈনিক ৫০ রুপি পারিশ্রমিকে। এখন সেই অভিনেতাই একটি সিনেমার জন্য ২০ কোটি রুপির বেশি পারিশ্রমিক নেন।

‘কেজিএফ’ সিনেমা দিয়ে বিপুল জনপ্রিয়তা লাভ করেছেন তিনি। শুধু কন্নড় ইন্ডাস্ট্রি নয়, এখন অন্যান্য অঞ্চলের নির্মাতা-প্রযোজকরাও তাকে নিয়ে কাজ করতে মুখিয়ে থাকেন।

অসামান্য এই সাফল্যের জন্য কণ্টক পথ পেরিয়ে এসেছেন যশ। তার আসল নাম নবীন কুমার গৌড়া। ছোটবেলা থেকেই মাথায় অভিনয়ের ভাবনা আসে। কিন্তু মধ্যবিত্ত পরিবারের ছেলের এমন ভাবনায় সায় দেননি বাবা-মা। কিন্তু হাল ছাড়েননি যশ।

মাত্র ১৬ বছর বয়সেই বেঙ্গালুরু চলে আসেন তিনি। কাজ শুরু করেন একটি ছবির সহকারী পরিচালক হিসেবে। কিন্তু কাজটি বন্ধ হয়ে যায় হঠাৎ। যশ তখন যোগ দেন একটি নাট্যদলে, সেখানে নিজের প্রতিভাকে শানিত করতে থাকেন। তবে নাট্যদলে প্রথম দিকে তিনি মঞ্চের পেছনে সহকারী হিসেবে কাজ করতেন। এ জন্য দৈনিক ৫০ রুপি করে পেতেন বলে এক প্রতিবেদনে জানিয়েছে আনন্দবাজার।

টেলিভিশনে যশের অভিষেক হয় ২০০৫ সালে, ‘উত্তরায়ণ’ নামের একটি টিভি শো দিয়ে। এর পর টিভি সিরিয়ালেও কাজ করেছেন তিনি। সিনেমায় সুযোগটা আসে ২০০৭ সালে, ‘জামবাবা হুড়ুগি’ ছবিতে। তবে সেটি ছিল পার্শ্ব চরিত্রে।

নায়ক হিসেবে যশের ক্যারিয়ার খাতা ওপেন হয় ২০০৮ সালের ‘রকি’ দিয়ে। প্রথম ছবিতেই বাজিমাত করেন তিনি। এর পর আরও এক ডজনের বেশি ছবিতে অভিনয় করেছেন যশ।

তবে ২০১৮ সালে প্রশান্ত নীল নির্মিত ‘কেজিএফ: চ্যাপ্টার ওয়ান’ ছবিতে অভিনয় করে ভারতব্যাপী আলোড়ন তোলেন। এই ছবির দ্বিতীয় পর্ব মুক্তি পায় ২০২২ সালে। সেটা শুধু কন্নড় ইন্ডাস্ট্রি নয়, বরং গোটা ভারতেই ইতিহাস সৃষ্টি করে। শোনা যায়, ‘কেজিএফ: চ্যাপ্টার টু’র জন্য ৩০ কোটি রুপি পারিশ্রমিক পেয়েছেন যশ।

কিউএনবি/অনিমা/১৫জুন ২০২৩,/দুপুর ১২:৩৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit