সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৫:০০ অপরাহ্ন
শিরোনাম
বিশ্বে বিলিয়নেয়ারের সংখ্যা ৩৩০০ ছাড়াল ‘যুক্তরাষ্ট্র ছাড়াও ইসরায়েলের কিছু বন্ধু আছে, যেমন ভারত নামের ছোট একটা দেশ’ ধসে পড়া বহুতল ভবনের নিচে থেকে বাবা ও দুই ভাইকে জীবিত উদ্ধার! প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ মোহাম্মদ বিন সালমানের ৯ জুলাইয়ের মধ্যে সিটিজেন্স চার্টার হালনাগাদের নির্দেশ মাউশির বাংলা একাডেমিতে অধ্যাপক আবুল কাসেম ফজলুল হককে শেষ শ্রদ্ধা রোনালদো বনাম ইয়ামাল: আইবেরিয়ান ডার্বিতে ফুটবল বিশ্বের নজর মৃত্যুর দেড় বছর পর আসামি খালাস এত যুদ্ধ থামালাম, তবুও নোবেল পেলাম না—ট্রাম্পের আফসোস স্পিকার ও ১১ দলকে কোরআনের আয়াত শুনিয়ে জুলাই শহীদদের স্মরণ করল ইরান

দৌলতপুরে দু’পক্ষের সংঘর্ষে নিহত-২, আহত-১০

মো. সাইদুল আনাম, কুষ্টিয়া জেলা প্রতিনিধি ।
  • Update Time : বুধবার, ১৪ জুন, ২০২৩
  • ১৯৩ Time View

মো. সাইদুল আনাম, কুষ্টিয়া জেলা প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুরে জমির ক্ষেত খাওয়া ও আধিপত্য বিস্তার নিয়ে দু’পক্ষের সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন অন্তত ১০জন। নিহতরা হলেন, শরিফুল মালিথা ওরফে ভেলস মলিথা (৪২) ও বজলু মালিথা (৪৫)।

আহতদের উদ্ধার করে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও কুষ্টিয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। হতাহতরা দৌলতপুর উপজেলার মরিচা ইউনিয়নের হাটখোলা গ্রামের বাসিন্দা বলে জানা গেছে। নিহত শরিফুল মালিথা ওরফে ভেলস মলিথা হাটখোলা গ্রামের রহমত মালিথার ছেলে এবং বজলু মালিথা একই এলাকার গেদু মালিথার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানিয়েছে, মঙ্গলবার স্থানীয় বাসিন্দা উজ্জল সর্দ্দার ও বজলু মালিথার মধ্যে গরুতে পাটক্ষেত খাওয়াকে কেন্দ্র করে বাক বিতন্ডা হয়। এনিয়ে বুধবার বিকেল সাড়ে ৫টার দিকে মরিচা ইউনিয়নের হাটখোলা জামে মসজিদের সামনে দুপক্ষের মধ্যে আবারও বাক বিতন্ডার এক পর্যায়ে সংঘর্ষ শুরু হয়। এতে বজলু মালিথা গ্রুপের বজলু ও শরিফুল ওরফে ভেলস মলিথা ঘটনাস্থলেই নিহত হন। এঘটনায় আহত হন অন্তত:পক্ষে ১০জন। এরমধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

দৌলতপুর থানার অফিসার ইনচার্জ মজিবর রহমান জানান, গরুতে পাটক্ষেত খাওয়াকে কেন্দ্র করে স্থানীয় উজ্জল সর্দ্দার ও বজলু মালিথার মধ্যে বাক বিতন্ডা হয়। তারই জের ধরে বুধবার বিকেলে পুনরায় তাদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। এক পর্যায়ে দু’পক্ষের সংঘর্ষে দু’জন নিহত হন। এঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছে বলেও তিনি জানান । এদিকে সংঘর্ষের ঘটনার জের ধরে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।

 

 

কিউএনবি/আয়শা/১৪ জুন ২০২৩,/রাত ১১:০৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit