রবিবার, ১২ জুলাই ২০২৬, ০৮:৩৮ অপরাহ্ন
শিরোনাম
মধ্যপ্রাচ্যে একযোগে ৫ দেশে ইরানের অতর্কিত হামলা বন্যায় মৃত্যু বেড়ে ৫১, ক্ষতিগ্রস্ত ১০ লাখের বেশি মানুষ পানিবন্দী মানুষের জীবন-সম্পদ রক্ষায় সর্বোচ্চ সতর্কতা ও সমন্বয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর কারিগরির ৬ষ্ঠ শ্রেণির ভোকেশনাল শিক্ষার্থীদের রেজিস্ট্রেশনের শেষ সময় ২৩ জুলাই ‘জমির উদ্দিন সরকার শুধু রাজনীতিবিদ নন, ছিলেন একটি প্রতিষ্ঠান’ রাতে ঢাকাসহ ২০ জেলায় বজ্রবৃষ্টির আভাস ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের দ্বিতীয় জানাজা সম্পন্ন বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে নারী নেতৃত্ব পরিবারের সামনে থেকে শিশুকে বনে টেনে নিয়ে গেল সিংহ ইসরায়েলি বিমানঘাঁটি থেকে এফ-২২ যুদ্ধবিমান সরিয়ে নিল আমেরিকা

নোয়াখালীতে মা-মেয়েকে কুপিয়ে হত্যা,আটক-১

Reporter Name
  • Update Time : বুধবার, ১৪ জুন, ২০২৩
  • ১৪৭ Time View

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীল সদর উপজেলায় নিজেদের বাসায় ঢুকে মা-মেয়েকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।  এ ঘটনায় পুলিশ তাৎক্ষণিক একজনকে আটক করে। তবে এই হত্যাকান্ডের কোন কারণ জানাতে পারেনি পুলিশ। নিহতরা হলেন, নোয়াখালী পৌরসভার ৫নম্বর ওয়ার্ডের ফজলে আজিম কচি মিয়ার স্ত্রী নূর নাহার বেগম (৪৫) ও তার স্কুল পড়ুয়া মেয়ে ফাতেমা আজিম প্রিয়ন্তী।  বুধবার (১৪ জুন) বেলা পৌনে ১১টার দিকে নোয়াখালী পৌরসভার ৫নম্বর ওয়ার্ডের গুপ্তাংকের বার্লিংটন মোড় সংলগ্ন কচি মিয়ার বাসায় এই ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার গুপ্তাংকের বার্লিংটন মোড় এলাকার ফজলে আজিম কোচি মিয়ার বাসার দ্বিতীয় তলায় বাসার মালিকের স্ত্রী নূর নাহার বেগম (৪৫) ও তার স্কুল পড়ুয়া মেয়ে ফাতেমা আজিম প্রিয়ন্তীকে দুর্বৃত্তরা বাসায় ডুকে কুপিয়ে হত্যা করে। মালিকের স্ত্রী নূর নাহার বেগমঘ টনাস্থলে মারা যান।  তার মেয়ে ফাতেমা আজিম প্রিয়ন্তীকে হাসপাতালে নেওয়ার পথে মৃত্যুবরণ করেন। ওই স্থানীয় এলাকাবাসী এক জনকে আটক করে পুলিশে সোপর্দ করে।সুধারাম মডেল থানার ওসির দায়িত্বে থাকা পুলিশ পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান পাঠান ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, পুলিশ ঘটনাস্থলে রয়েছে। মা-মেয়েকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করা হয়েছে। তবে নিহতের স্বামী সহ অন্য স্বজনেরা তাৎক্ষণিক পুলিশকে এ হত্যাকান্ডের কোন কারণ জানাতে পারেনি।

কিউএনবি/অনিমা/১৪ জুন ২০২৩,/দুপুর ১:২৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit