বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৩:২৩ পূর্বাহ্ন
শিরোনাম
৩৫ বছরের পর কেউ আইনজীবী হতে পারবেন না: আইনমন্ত্রী জুলাই গণহত্যার বিচারের ভয়েই প্রবাসে বসে উসকানি-সন্ত্রাস চালাচ্ছে আওয়ামী লীগ: আসিফ মাহমুদ ‘পাঁচ দিন ভালো ক্রিকেট খেলা আমাদের জন্য নতুন অভিজ্ঞতা’ ইসরাইলের সহায়তার প্রস্তাবে যা জানালেন সৌদি যুবরাজ পার্বত্য চট্টগ্রামবিষয়ক ১৯ সদস্যের জাতীয় কমিটি পুনর্গঠন, সভাপতি প্রধানমন্ত্রী আটোয়ারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৬ পালিত সচিবালয়ে ৬ নম্বর ভবনে অগ্নিকাণ্ড বাধ্যতামূলক অবসরে পাঠানো কর্মকর্তাদের তালিকা চাইল সংসদীয় কমিটি ঘুমন্ত ভগ্নিপতিকে ছুরিকাঘাতে হত্যা, শ্যালক গ্রেপ্তার নওগাঁয়  চলন্ত পাওয়ার টিলারের নিচে পড়ে শিশুর মৃত্যু

বেগম জিয়া স্থিতিশীল, চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৩ জুন, ২০২৩
  • ১০৭ Time View

ডেস্ক নিউজ : রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার স্বাস্থ্যের পরীক্ষা-নিরীক্ষা চলছে। মঙ্গলবার তার চিকিৎসায় নিয়োজিত মেডিকেল বোর্ড বৈঠকে বসেছে। দলটির ভাইস চেয়ারম্যান ডা. এ জেড এম জাহিদ হোসেন সাংবাদিকদের এ তথ্য জানিয়ে বলেন, খালেদা জিয়ার স্বাস্থ্যের প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা চলছে এখন। তার জন্য মেডিকেল বোর্ড বসেছে আজ। পরীক্ষা-নিরীক্ষার রিপোর্টগুলো দেখার পর পরবর্তী করণীয় ঠিক হবে।

ডা. জাহিদ জানান, খালেদা জিয়ার অবস্থা স্থিতিশীল। চিকিৎসকরা তাকে নিবিড় পর্যবেক্ষণে রেখেছেন। এর আগে গতকাল সোমবার দিবাগত রাতে ১টা ৩৫ মিনিটে খালেদা জিয়াকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়।

খালেদা জিয়ার চিকিৎসার জন্য গঠিত মেডিকেল বোর্ডের সদস্যরা তাকে হাসপাতালে ভর্তি করার সিদ্ধান্ত নেন।  চিকিৎসকদের সিদ্ধান্তে তাকে রাতেই হাসপাতালে ভর্তি করা হয়। তাকে হাসপাতালের ৭২০৩-৭২০৪ নম্বর কেবিনে রাখা হয়েছে।

 

 

কিউএনবি/আয়শা/১৩ জুন ২০২৩,/সন্ধ্যা ৬:১৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit