শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১০:৩৫ অপরাহ্ন
শিরোনাম
নেপালে শোভাযাত্রা থেকে যে কারণে ছড়িয়ে পড়ল ভয়াবহ দাঙ্গা মরক্কো থেকে সাঁতরে স্পেনে ৬০ হাজার অভিবাসী, মৃতের সংখ্যা বেড়ে ৪১ তুরস্কের সাবেক প্রধানমন্ত্রীর রাজনীতি ছেড়ে দেওয়ার ঘোষণা হঠাৎ কেন সাঁতরে সমুদ্র পেরিয়ে স্পেনে যাচ্ছে মানুষ রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন প্রধানমন্ত্রীর সুগার মিল সারা বছর উৎপাদনশীল করার চিন্তা সরকারের : রিজভী বিশ্বকাপের অংশীদারিত্ব ইস্যুতে পদত্যাগ করলেন ইনফান্তিনোর উপদেষ্টা বেলুচিস্তানে কয়লাখনিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৩২ মরক্কো থেকে স্পেনে হাজারো অভিবাসীর অনুপ্রবেশ, ৯ জনের মৃত্যু মরক্কো দিয়ে নজিরবিহীন অনুপ্রবেশ, সীমান্তে সেনা পাঠাচ্ছে স্পেন

ময়ূরাক্ষীর গল্পটা দারুণ: ববি

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৩ জুন, ২০২৩
  • ১৫১ Time View

বিনোদন ডেস্ক : সেন্সর সনদ পেল চিত্রনায়িকা ইয়ামিন হক ববি অভিনীত সিনেমা ‘ময়ূরাক্ষী’। নির্মাতা রাশিদ পলাশ জানিয়েছেন মুক্তির জন্য ছাড়পত্র পেয়েছে তার পরিচালনায় নির্মিত এ সিনেমাটি। কবে নাগাদ মুক্তি দেওয়া হবে জানতে চাইলে তিনি বলেন, আগামী কুরবানি ঈদের পরপরই সিনেমাটি মুক্তির পরিকল্পনা রয়েছে। এ সিনেমার গল্প লিখেছেন গোলাম রাব্বানী। 

নির্মাতা বলেন, ‘ঈদে অনেক ছবির ভিড়ে আমাদের সিনেমা মুক্তি দিকে চাই না। তাই ঈদের পর মুক্তির পরিকল্পনা করেছি। শিগগিরই তারিখ ঘোষণা করব আমরা।’ 

এ সিনেমায় প্রধান চরিত্রে অভিনয় করেছেন ববি। তিনি বলেন, ‘ময়ূরাক্ষীর গল্প দারুণ। কাজও বেশ আরামে করেছি। সিনেমাটি সেন্সর সার্টিফিকেট পেয়েছে শুনে বেশ ভালো লাগছে। মুক্তি পেলে দর্শকদের ভালো লাগবে-এটা বলতে পারি।’ 

এ সিনেমা ছাড়াও ববি অভিনীত ‘বৃদ্ধাশ্রম’ নামে আরও একটি সিনেমা মুক্তির প্রতীক্ষায় রয়েছে। এটি পরিচালনা করেছেন সংগীতশিল্পী এসডি রুবেল। পাশাপাশি অভিনয়ও করেছেন নির্মাতা। এ ছাড়াও ঢাকা ও কলকাতায় আরও কিছু সিনেমার কাজ করছেন ববি। নতুন কাজের কথাও শিগ্গির প্রকাশ করবেন বলে জানিয়েছেন তিনি।

কিউএনবি/অনিমা/১৩ জুন ২০২৩,/দুপুর ২:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit