রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০৪:৪১ অপরাহ্ন
শিরোনাম

কুুষ্টিয়ার গড়াই নদীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নিখোঁজ

মো. সাইদুল আনাম, কুষ্টিয়া জেলা প্রতিনিধি
  • Update Time : মঙ্গলবার, ১৩ জুন, ২০২৩
  • ১৩৯ Time View

মো. সাইদুল আনাম, কুষ্টিয়া জেলা প্রতিনিধি : কুষ্টিয়ার গড়াই নদীতে তানভীর (২৩) নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী নিখোঁজ হয়েছেন। সোমবার বিকেল ৪ টার দিকে কুমারখালী উপজেলার গড়াই রেলসেতুর নীচে নদীতে গোসলে নেমে তিনি নিখোঁজ হন। এসময় তার দুই বন্ধু নদীতে গোসলে নেমে তারা সাঁতরিয়ে তীরে উঠলেও তানভীর আর উঠেতে পারেনি। নিখোঁজ তানভীরের বাড়ি বরগুনা জেলায় এবং সে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসী বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র। খবর পেয়ে কুষ্টিয়া জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।ফায়ার সার্ভিস ও কুমারখালী থানা পুলিশ সূত্র জানায়, সোমবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফার্মেসী বিভাগের ১৩জন ছাত্র একটি মাইক্রোবাসে করে মেহেরপুর ও কুষ্টিয়ার বিভিন্ন পর্যটন এলাকায় ঘুরতে আসেন।

প্রথমে তারা মেহেরপুরের ঐতিহাসিক মুজিবনগর পরিদর্শন করেন। পরে তারা কুষ্টিয়ার ছেউড়িয়ায় ফকির লালন শাহের আখড়াবাড়ি পরিদর্শন করেন। এরপর বিকেলে কুমারখালীর গড়াই রেলসেতুর নীচে নদীতে গোসলে নেমে ৩ বন্ধু সাঁতরিয়ে গড়াই নদী পার হওয়ার চেষ্টা করেন। দুই বন্ধু তীরে উঠতে পারলেও তানভীর পানির ¯্রােতে তলিয়ে যান। খবর পেয়ে কুমারখালী ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান শুরু করেন। কুমারখালী থানার ওসি মোহসীন হোসাইন জানান, গড়াই নদীতে নেমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী নিখোঁজ হয়েছেন। তাকে উদ্ধারের চেষ্টা চলছে। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত তার সন্ধান পাওয়া যায়নি।

কিউএনবি/অনিমা/১৩ জুন ২০২৩,/সকাল ১০:৪৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit