বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৫:২৬ অপরাহ্ন
শিরোনাম
আশুলিয়ায় নির্বিঘ্নে উৎপাদন কার্যক্রম চালিয়ে যাওয়ার আহ্বান ডিআইজির নরসিংদীতে ৭ পিস ইয়াবাসহ যুবক আটক, এক বছরের কারাদণ্ড মেসিকে টপকে চ্যাম্পিয়ন্স লিগে হালান্ডের বিরল রেকর্ড পারিবারিক ঐক্যেই কমেছে ভারতের দারিদ্র্য, ধুঁকছে অন্যরা সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ: নাহিদ ‘সকাল ১১টাতেই মুখে মদের গন্ধ’, কাকে ইঙ্গিত করলেন রাহুল গান্ধী? হামের টিকা ইস্যুতে দায়ীদের জবাব দিতে হবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী খানজাহান আলীর মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী ট্রিলিয়ন অর্থনীতির লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

নরসিংদীতে বাজারে দায়িত্বরত নৈশ প্রহরীকে কুপিয়ে হত্যা

মোঃ সালাহউদ্দিন আহমেদ,নরসিংদী জেলা প্রতিনিধি ।
  • Update Time : সোমবার, ১২ জুন, ২০২৩
  • ১৯৩ Time View

মোঃ সালাহউদ্দিন আহমেদ : নরসিংদীর রায়পুরায় আব্দুল করিম (৪৫) নামে বাজারের দায়িত্বরত এক নৈশ প্রহরীকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। রোববার দিবাগত রাতে উপজেলার নিলক্ষা ইউনিয়নের আতশ আলী বাজারে এই হত্যার ঘটনা ঘটে। নিহত আব্দুল করিম নিলক্ষা ইউনিয়নের সোনাকান্দি এলাকার মৃত ইউনুস মিয়ার ছেলে ও আতশ আলী বাজারের নৈশ প্রহরী। খবর পেয়ে সকালে মরদেহ উদ্ধার করে সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ। 

স্থানীয়দের বরাতে জেলার অতিরিক্ত পুলিশ সুপার অনির্বাণ চৌধূরী জানান, প্রতি রাতের ন্যায় বাজারে পাহারা দেয়ার দায়িত্ব পালন করতে যান আব্দুল করিমসহ দুইজন। তারা বাজারের দুই দিকে অবস্থান নিয়ে বাঁশি ফু দিয়ে দায়িত্ব পালন করছিলেন। এক পর্যায়ে অনেকটা সময় ধরে প্রহরী করিমের বাঁশির শব্দ না পেয়ে অপর প্রহরীসহ স্থানীয়রা তার খোঁজ করতে গিয়ে রক্তাক্ত অবস্থায় মরদেহ পড়ে থাকতে দেখেন।

রাত ১টা থেকে তিনটার মধ্যে দুর্বৃত্তরা তাকে কুপিয়ে হত্যা করেছে বলে ধারনা করছেন স্থানীয়রা। তবে এসময় বাজারের কোন দোকানে চুরির ঘটনা ঘটেটি বলে জনিয়েছে পুলিশ। বাজারের লোকজনের মাধ্যমে সকাল সাড়ে ৫টার দিকে খবর পেয়ে সুরতহাল প্রতিবেদন তৈরি করে সকাল ৮টার দিকে ময়নাতদন্তের জন্য লাশ সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।

এর আগে একাধিকবার বাজারটিতে চোরচক্র হানা দিলেও নিরাপত্তা প্রহরীদের ধাওয়া খেয়ে পালিয়ে যায়। চুরির পথ সুগম করতেই এই হত্যার ঘটনা ঘটে থাকতে পারে বলে ধারনা করছে পুলিশ। এই ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা করার প্রস্তুতি চলছে বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার অনির্বাণ চৌধূরী।

 

 

কিউএনবি/আয়শা/১২ জুন ২০২৩,/সন্ধ্যা ৬:৪৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit