রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৯:২২ অপরাহ্ন
শিরোনাম
শার্শায় ৩৫ পিস ইয়াবা সহ তিন মাদক ব্যবসায়ী আটক চৌগাছায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত বড়পুকুরিয়া কয়লাখনিতে নিয়োগে স্থগিত রেখে উচ্চ আদালতের রায়ে নিয়োগ প্রদান না করায় ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মচারীদের॥ মাটিরাঙ্গায় চতুর্থ শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ। এশিয়ান গেমসের ব্যর্থতা খুঁজবে ক্রীড়া মন্ত্রণালয় চৌগাছায় ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতায় জামায়াতের র‌্যালী যুক্তরাষ্ট্রে ফুলব্রাইট স্কলারশিপ বাড়ানো নিয়ে মার্কিন দূতাবাসের সঙ্গে মাহদী আমিনের বৈঠক ডিআইজি-এসপিসহ পুলিশের ২৪ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেবে সরকার বিয়ের সাজে অপু বিশ্বাস-আদর আজাদ

বয়স ধরে রাখতে খান চিয়া সিড

Reporter Name
  • Update Time : রবিবার, ১১ জুন, ২০২৩
  • ১৬৩ Time View

লাইফস্টাইল ডেস্ক : বয়স ধরে রাখতে কে না চায়। কিন্তু বার্ধক্য না চাইলে এসে পড়ে। কিন্তু সময় মতো নিজেকে নিয়ন্ত্রণে রাখলে বার্ধক্যেও আপনি থাকবে সবল ও সতেজ। বয়স ধরে রাখতে কী করবেন সেটার কিছু পরামর্শ দেওয়া হলো।

* চিয়া সিড : চিয়া সিড পুষ্টিকর একটি খাদ্য উপাদান। ছোট এ দানা বা বীজকে সুপার ফুডও বলা হয়। ছোট্ট দানাদার এ খাদ্যশস্যটি মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে প্রচুর পরিমাণে শক্তি সরবরাহ করে। অনেকের বয়সের আগেই রিংক্যাল পড়ে যায়, বয়স বেড়ে যায়। চিয়া সিড অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর বলে ফ্রি র‌্যাডিক্যাল দূর করে এন্টি এজিং উপাদান তৈরিতে সাহায্য করে ফলে বয়সের আগেই রিংকেল পড়ে না। চিয়া সিড খেলে শরীরের ত্বক টান টান এবং সতেজ থাকে। চিয়া সিড ওবেসিটি বা ওজনাধিক্য কমাতে সাহায্য করে। এর চর্বির শোষণ ক্ষমতাও অনেক বেশি। যার ফলে ফ্যাটি লিভার হওয়ারও ঝুঁকিও অনেকাংশে কমে যায়। এমনকি হৃদরোগ হওয়া থেকেও প্রতিহত করতে পারে এ ছোট্ট দানাটি। চিয়া সিডে রয়েছে পর্যাপ্ত পরিমাণে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, ম্যাঙ্গানিজ ও ফসফরাস যা হাড়কে মজবুত ও শক্ত রাখতে সাহায্য করে। অস্টিওপোরোসিস আর্থ্রাইটিস ইত্যাদি হাড়ের সমস্যা থেকে বিরত রাখতে সাহায্য করে। ব্লাড সুগারও নিয়ন্ত্রণে রাখতে পারে এ ছোট্ট দানাটি। তাই ডায়াবেটিক পেশেন্টদের খাদ্য তালিকায় এক চা চামচ চিয়া রাখলে তার ব্লাড সুগার নিয়ন্ত্রণে থাকবে খুব সহজে।

* কীভাবে খাবেন এ সুপার ফুড

▶ পানিতে ভিজিয়ে খালি পেটে খেতে পারেন।

▶ দুধের তৈরি কোনো মিষ্টান্ন খাবারের সঙ্গে।

▶ সাবুদানা ফ্রুট কাস্টার্ডের সঙ্গে।

এভাবে নানা জাতীয় রেসিপি করে খাওয়া যেতে পারে এ সুপার ফুড চিয়া সিডটি, একদিকে যেমন মুখের স্বাদ বাড়াবে তেমনি পুষ্টির চাহিদাটাও পূরণ হবে।

লেখক : পুষ্টিবিদ, উত্তরা ক্রিসেন্ট হসপিটাল, ঢাকা।

কিউএনবি/অনিমা/১১ জুন ২০২৩,/দুপুর ১২:৫১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit