শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১১:৪৩ অপরাহ্ন
শিরোনাম
নেপালে শোভাযাত্রা থেকে যে কারণে ছড়িয়ে পড়ল ভয়াবহ দাঙ্গা মরক্কো থেকে সাঁতরে স্পেনে ৬০ হাজার অভিবাসী, মৃতের সংখ্যা বেড়ে ৪১ তুরস্কের সাবেক প্রধানমন্ত্রীর রাজনীতি ছেড়ে দেওয়ার ঘোষণা হঠাৎ কেন সাঁতরে সমুদ্র পেরিয়ে স্পেনে যাচ্ছে মানুষ রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন প্রধানমন্ত্রীর সুগার মিল সারা বছর উৎপাদনশীল করার চিন্তা সরকারের : রিজভী বিশ্বকাপের অংশীদারিত্ব ইস্যুতে পদত্যাগ করলেন ইনফান্তিনোর উপদেষ্টা বেলুচিস্তানে কয়লাখনিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৩২ মরক্কো থেকে স্পেনে হাজারো অভিবাসীর অনুপ্রবেশ, ৯ জনের মৃত্যু মরক্কো দিয়ে নজিরবিহীন অনুপ্রবেশ, সীমান্তে সেনা পাঠাচ্ছে স্পেন

লাইভে এসে মা-বাবার নাম জানালেন সাফা কবির

Reporter Name
  • Update Time : রবিবার, ১১ জুন, ২০২৩
  • ২১৮ Time View

বিনোদন ডেস্ক : একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি এবং লেখক শাহরিয়ার কবিরের নামের সাথে জনপ্রিয় মডেল এবং অভিনেত্রী সাফা কবিরের নামের মিল থাকায় সোশ্যালে বিভ্রান্তির সৃষ্টি হয়েছে।

বিষয়টি পরিষ্কার করতে শনিবার সন্ধ্যায় ফেসবুক লাইভে আসেন সাফা কবির। নিজের ফেসবুক পেজ থেকে লাইভে এসে তিনি সবাইকে অনুরোধ করেন কারো নামের সঙ্গে যেন তাকে না মেলানো হয়। শুধু তাই নয়, তিনি এও জানান, শাহরিয়ার কবিরের সঙ্গে তার কিংবা তার পরিবারের কোনো যোগসূত্র নেই।

এদিন লাইভে এসে নিজের বাবা-মায়ের নামও জানান সাফা। তিনি বলেন, ‘আমার বাবার নাম হুমায়ূন কবির। মায়ের নাম জেসমিন কবির।’

প্রসঙ্গত, অনেকের ধারণা, অভিনেত্রী সাফা লেখক শাহরিয়ার কবিরের মেয়ে। বিষয়টি নিয়ে এর আগেও মুখ খুলেছিলেন সাফা। এবারও জানালেন, নামের মিল থাকায় শাহরিয়ার কবিরের মেয়ের মৃত্যুতে তাকে নিয়ে ভুল তথ্য ছড়িয়ে পড়ে। এ বিষয় নিয়ে শুক্রবার নিজের ফেসবুকে একটি পোস্ট দেন।

সেখানে সাফা জানান, ‘একটি ভুল পোস্টে আমাকে অনেকেই ট্যাগ করছেন। নামের সাথে মিল থাকায় অনেকেই আমাকে নিয়ে দুশ্চিন্তা করছেন। না জেনে এভাবে প্যানিক ছড়ানোটা ঠিক না। এতে আমাকে বিড়ম্বনায় পড়তে হয়েছে, বিব্রত হতে হয়েছে।

কিউএনবি/অনিমা/১১ জুন ২০২৩,/দুপুর ১২:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit