রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০৪:৪২ অপরাহ্ন
শিরোনাম

নাটোর হাসপাতাল থেকে চুরি হওয়া নবজাতক কুষ্টিয়ায় উদ্ধার

মো. সাইদুল আনাম, কুষ্টিয়া জেলা প্রতিনিধি
  • Update Time : শনিবার, ১০ জুন, ২০২৩
  • ১৬৯ Time View

মো. সাইদুল আনাম, কুষ্টিয়া জেলা প্রতিনিধি : নাটোর সদর হাসপাতাল থেকে চুরি হওয়া নবজাতককে কুষ্টিয়া থেকে উদ্ধার করেছে পুলিশ। একই সঙ্গে মূল অভিযুক্তকেও আটক করা হয়েছে। শনিবার (১০ জুন) সকাল ৮টায় কুষ্টিয়ার সদর উপজেলার বটতৈল ইউনিয়নের খাজানগর চাষী ক্লাব এলাকা থেকে নবজাতকটিকে উদ্ধার করা হয়। নবজাতক মেয়েটির বাবা নাটোর জেলার নলডাঙ্গা উপজেলার খাজুরা মহিষডাঙ্গা গ্রামের বাসিন্দা মাহফুজুর রহমান।কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তদন্ত জহুরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, মূলত এ অভিযানে নাটোর জেলা পুলিশের টিম কাজ করেছে। এ অভিযানে সহযোগিতা করেছে কুষ্টিয়া পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার (৯ জুন) সকালে নাটোর সদর হাসপাতালে শিশুটি তার দাদি খাইরুন নাহারের কোলে ছিল। পরে দুপুর ১২টার দিকে নার্সের পোশাক পরিহিত এক নারী এসে ডাক্তার দেখানোর কথা বলে শিশুটিকে তার দাদির কোল থেকে নিয়ে যায়। পরে দীর্ঘসময় ওই নার্স ফিরে না আসায় স্বজনরা শিশুটির খোঁজ করতে থাকেন।পরবর্তীতে পুরো হাসপাতাল চত্বরে সেই নারীর আর কোনো খোঁজ পাওয়া যায়নি। এ ঘটনার পরপরই সিসিটিভির ফুটেজ সংগ্রহ করে পুলিশের একাধিক টিম মাঠে নামে। টানা অভিযানে তথ্য প্রযুক্তির সহায়তায় শিশুটিকে উদ্ধারসহ মূল অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। প্রাথমিকভাবে জানা গেছে, এটি একটি সংঘবদ্ধ চোর চক্রের কাজ। অন্য অভিযুক্তদের ধরতেও পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

কিউএনবি/অনিমা/১০ জুন ২০২৩,/বিকাল ৩:২০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit