শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১০:৩৫ অপরাহ্ন
শিরোনাম
নেপালে শোভাযাত্রা থেকে যে কারণে ছড়িয়ে পড়ল ভয়াবহ দাঙ্গা মরক্কো থেকে সাঁতরে স্পেনে ৬০ হাজার অভিবাসী, মৃতের সংখ্যা বেড়ে ৪১ তুরস্কের সাবেক প্রধানমন্ত্রীর রাজনীতি ছেড়ে দেওয়ার ঘোষণা হঠাৎ কেন সাঁতরে সমুদ্র পেরিয়ে স্পেনে যাচ্ছে মানুষ রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন প্রধানমন্ত্রীর সুগার মিল সারা বছর উৎপাদনশীল করার চিন্তা সরকারের : রিজভী বিশ্বকাপের অংশীদারিত্ব ইস্যুতে পদত্যাগ করলেন ইনফান্তিনোর উপদেষ্টা বেলুচিস্তানে কয়লাখনিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৩২ মরক্কো থেকে স্পেনে হাজারো অভিবাসীর অনুপ্রবেশ, ৯ জনের মৃত্যু মরক্কো দিয়ে নজিরবিহীন অনুপ্রবেশ, সীমান্তে সেনা পাঠাচ্ছে স্পেন

শাকিবকে ক্রাশ খেয়ে বিয়ে করিনি: বুবলী

Reporter Name
  • Update Time : শনিবার, ১০ জুন, ২০২৩
  • ২১৬ Time View

বিনোদন ডেস্ক : ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়ক শাকিব খান ও চিত্রনায়িকা বুবলীর দাম্পত্য জীবনে চলছে টানাপোড়েন। এ নিয়ে আলোচনা-সমালোচনার শেষ নেই। দুজনে একে অপরের বিরুদ্ধে পাল্টাপাল্টি অভিযোগ করেছিলেন। সম্প্রতি গণমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন চিত্রনায়িকা বুবলী। 

সেখানে নানা প্রশ্নের উত্তর দিয়েছেন বুবলী। তার কাছে জানতে চাওয়া হয়— বুবলীর প্রথম ক্রাশ কে ছিলেন? প্রশ্নোত্তরে বলেন, আমার জীবনে কোনো ক্রাশ নেই। আমি কখনো কোনো টিভিতে বা অন্যকিছুতে কাউকে দেখে ক্রাশ খাইনি। এক কথায় ক্রাস খাওয়া, ওয়াও— এগুলো আমার মাঝে আসেনি। 

শাকিবের সঙ্গে বিয়ে প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, এটা ব্যক্তিজীবনের ইস্যু ছিল। তবে ক্রাশ খেয়ে নয়। 

তারকাখ্যাতি কেমন উপভোগ করছেন, এমন প্রশ্নোত্তরে তিনি বলেন, ভীষণ উপভোগ করি। আমার ভক্তদের প্রতি সবসময় কৃতজ্ঞ থাকি যে, তারা এত ভালোবাসা দিচ্ছে আমাকে। দিন দিন ভালোবাসাটা বেড়েই যাচ্ছে। আমরা কোথায় গেলে, তারা (ভক্ত) অনেক মূল্যবান সময় আমাদের জন্য ব্যয় করে। এটা উপভোগ করি।  এতে ভক্তদের প্রতি কৃতজ্ঞতা বেড়ে যায়।

বাংলাদেশের কোন জায়গায় যেতে পছন্দ করেন? এমন প্রশ্নোত্তরে বুবলী বলেন, আমার দেশের সব জায়গা ভালো লাগে। তবে এখন যদি জানতে চাওয়া হয় তা হলে কক্সবাজার। সাগর আর পাহাড়ের মধ্যে সব থেকে ভালো লাগে পাহাড়। পাহাড়ে গেলে অনেক শান্ত লাগে। খুব ভালো লাগে। সমুদ্রকে ব্যক্তিগতভাবে অহঙ্কারি মনে হয়। আমি জানি, অনেকের সমুদ্র ভালো লাগে। কিন্তু সমুদ্র অনেক গর্জন করে। এ জন্যই কম পছন্দ হয়।

কিউএনবি/অনিমা/১০ জুন ২০২৩,/দুপুর ১:৫৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit