বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৪ অপরাহ্ন

শরীয়তপুরে ধর্ষণ ও হত্যা মামলায় ১ জনের ফাঁসি, ৩ জনের যাবজ্জীবন

খোরশেদ আলম বাবুল শরীয়তপুর প্রতিনিধি ।
  • Update Time : বুধবার, ৭ জুন, ২০২৩
  • ১৬০ Time View

খোরশেদ আলম বাবুল শরীয়তপুর প্রতিনিধি : শরীয়তপুরের ডামুড্যায় কিশোরীকে পালাক্রমে ধর্ষণ ও হত্যা মামলায় ১ জনের ফাঁসি ও ৩ জনকে যাবজ্জীবন সাজা দিয়েছে শরীয়তপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল। আজ বুধবার দুপুরে বিচারক স্বপন কুমার সরকার কিশোরী কাজল আক্তার (১৫) হত্যার দায়ে আসামীদের উপস্থিতিতে বাবু চৌকিদারকে ফাঁসি ও ৩ জনকে যাবজ্জীবন দন্ডাদেশ প্রদান করেন।

যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামীরা হলেন, ডামুড্যা উপজেলার বড় নওগা গ্রামের আজগর আলী খানের ছেলে জুয়েল খান (১৯) ও মৃত বাচ্চু সরদারের ছেলে ফারুক সরদার (২২)ও চর ভয়রা গ্রামের বাদশাহ মিয়া সরদারের ছেলে তানভীর হোসেন শামীম (২২)। দ- প্রাপ্ত আসামীদের প্রত্যেককে ২ লক্ষ ঢাকা করে জরিমানা করা হয়েছে। অনাদায়ে আরও ৬ মাসের কারাদ-াদেশ দেয়া হয় রায়ে।

মামলার এজাহার ও আদাল সূত্রে জানা গেছে, ২০২০ সালের অক্টোবর মাসের ২১ তারিখে শরীয়তপুরের ডামুড্যা উপজেলার কুলকুড়ি গ্রামের আলাউদ্দিন ছৈয়ালের কিশোরী মেয়ে কাজল আক্তার (১৫) নিজ বাড়ি থেকে সন্ধ্যার পর প্রতিবেশীর বাড়িতে টিভি দেখতে যাওয়ার পথে নিঁখোজ হয়। পরদিন সকালে বাড়ির পাশের খালে হাত পা বাঁধা অবস্থায় খালের ভেতর তার মরদহে পাওয়া যায়। এঘটনায় ২২ অক্টোবর ২০২২ নিহতের বাবা আলাউদ্দিন ছৈয়াল বাদী হয়ে ডামুড্যা থানায় একটি মামলা দায়ের করে। পরে পুলিশ তদন্ত করে আসামি চিহ্নিত করে আদালতে প্রেরণ করে।

মামলাটির বাদী আলাউদ্দিন ছৈয়াল বলেন, আদালত যে রায় দিয়েছে, তাতে আমরা সন্তুষ্ট। আমরা চাই এই রায়ের বাস্তবায়ন দ্রুত কার্যকর করা হোক। রায় দ্রুত কার্যকর হলে আমার মেয়ের মেয়ের ন্যায় বিচার নিশ্চিত হবে। আসামী পক্ষের আইনজীবী শাহ আলম বলেন, আমার মক্কেল ন্যায় বিচার থেকে বঞ্চিত হয়েছে। আমরা ন্যায় বিচার প্রতিষ্ঠার স্বার্থে উচ্চ আদালতে আপিল করব।

রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট ফিরোজ আহমেদ বলেন, আসামীরা বিজ্ঞ আদালতের নিকট দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছেন। আদালত পর্যবেক্ষণ শেষে বাবু চৌকিদারের ফাঁসি ও অপর তিন জনকে যাবজ্জীবন কারাদ- দিয়েছেন। এছাড়াও তাদের প্রত্যেককে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে, অনাদায়ে আরও ৬ মাসের কারাদ- দিয়েছে আদালত। এ রায়ের মাধ্যমে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে।

 

 

কিউএনবি/আয়শা/০৭ জুন ২০২৩,/সন্ধ্যা ৬:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit