শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১১:৫৫ অপরাহ্ন
শিরোনাম
ফ্রান্সের ঐতিহাসিক ক্লাব নঁতে কিনতে পারেন বেকহ্যাম ১৯৭১ ইস্যুতে পাক সেনাবাহিনীকে খোঁচা দিয়ে যা বললেন দেশটির বর্ষীয়ান রাজনীতিবিদ হাজার গোলের আরও কাছে রোনালদো, চার ম্যাচে চার জয় আল নাসরের বঙ্গোপসাগরে লঘুচাপ, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত প্রতিটি গুমের ঘটনা তদন্ত করে বিচার শুরু করেছে সরকার মার্কিন ডলার বর্জনের ডাক দিলেন ইরানের সর্বোচ্চ নেতা সাফার জন্মদিনে তৌসিফের আবেগঘন শুভেচ্ছা, নজর কাড়ল নেটিজেনদের ইমরান খানের মুক্তির দাবি করে মিয়াঁদাদ কেঁদে বললেন, তিনি সৎ মানুষ হু হু করে বাড়ছে কাপ্তাই হ্রদের পানি,ডুবেছে ঝুলন্ত সেতু; পানিবন্দি নিন্মাঞ্চলের বাসিন্দারা সারা দেশে শুরু হচ্ছে বিশেষ অভিযান

ভোলাহাটে রাস্তার ধারে তাল গাছ রোপণ

ভোলাহাট (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি।
  • Update Time : সোমবার, ৫ জুন, ২০২৩
  • ২১৫ Time View

ভোলাহাট (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে রাস্তার ধারে তাল গাছ রোপণ উদ্বোধন করা হয়েছে। সোমবার (৫ জুন) বিকেলে দলদলী ইউনিয়নের বালুটুঙ্গী- জামবাড়ীয়া সড়কে ১কিলোমিটার রাস্তায় মোট ৪্#৩৯;শ গাছ লাগানো হয়।

আধুনিক প্রযুক্তি সম্প্রসারণের মাধ্যমে রাজশাহী বিভাগের কৃষি উন্নয়ন প্রকল্প(১ম সংশোধিত) এর অর্থায়নে ভোলাহাট উপজেলা কৃষি অধিদপ্তরের বাস্তবায়নে উপস্থিত ছিলেন ভোলাহাট উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ রাব্বুল হোসেন, দলদলী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ মোজাম্মেল হক চুটু, গোহালবাড়ী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ ইয়াসিন আলী শাহ, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ সুলতান আলীসহ উপ সহকারী কৃষি কর্মকর্তাগণ, সংরক্ষিত নারী ইউনিয়ন পরিষদ সদস্য মোসাঃ ফারজানা আক্তার সহ অন্যরা উপস্থিত ছিলেন।

উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ সুলতান আলী আজকের পত্রিকাকে জানান,আবহাওয়া দিন দিন বিরুপ আকার ধারণ করছে, তাপমাত্রা, শিলাবৃষ্টি, বজ্রপাত বৃদ্ধি পাচ্ছে। এজন্য আমাদের গাছ লাগানো প্রয়োজন। তালগাছ একদিকে যেমন রাস্তার শোভা বর্ধন করবে অন্যদিকে পরিবেশের ভারসাম্য রক্ষা ও বজ্রপাত থেকে রক্ষা করবে। গাছ বড় হলে আত্মকর্মসংস্থান হবে। আমি জনপ্রতিনিধি, এলাকাবাসি সহ সকলকে অনুরোধ করবো যেন সবাই বেশি বেশি গাছ লাগাই এবং যে ৪০০ তালগাছ রোপণ করা হলো সেগুলো যেন নষ্ট না করে সবাই মিলে সংরক্ষণ করি। 

 

 

কিউএনবি/আয়শা/০৫ জুন ২০২৩,/সন্ধ্যা ৬:৩৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit