বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০১:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম
মাঠে গড়াচ্ছে আফগান প্রিমিয়ার লিগ আটোয়ারীতে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী(সা:) উপলক্ষে আনন্দ মিছিল ‎’‎’লালমনিরহাটে শিক্ষক আরিফুল হত্যা’ আইনশৃঙ্খলা নষ্টকারীদের কোনো ছাড় দেওয়া হবে না——ত্রাণমন্ত্রী ‘শেখ হাসিনার কবর এ দেশের মাটিতে হবে না’ রাঙামাটিতে সারজিস আলম নোয়াখালীতে ডেঙ্গুতে যুবকের মৃত্যু মাটিরাঙ্গা জোনের উদ্যোগে  বিনামূল্যে চিকিৎসা সেবা ও শিক্ষার্থীদের। মাঝে শিক্ষা সামগ্রী বিতরন।  মাটিরাঙ্গায় ওয়ার্ড পর্যায়ে মাদকবিরোধী র‍্যালি ও পথসভা অনুষ্ঠিত। মাটিরাঙ্গায় নবাগত জেলা পরিষদ চেয়ারম্যান ম্রাসাথোয়াই মারমা কে বিএনপির ফুলেল শুভেচ্ছা। ভূরুঙ্গামারীতে ঈদে মিলাদুন্নবীর সরকারি ছুটিতেও শিক্ষা প্রতিষ্ঠান খোলা, চলছে পাঠদান ও পরীক্ষা নেত্রকোণায় আওয়ামী লীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার

ঈদ কে সামনে রেখে ফুলবাড়ীতে রমরমা মাদক ব্যবসা

মোঃ আফজাল হোসেন, দিনাজপুর প্রতিনিধি
  • Update Time : সোমবার, ৫ জুন, ২০২৩
  • ১৮৮ Time View

মোঃ আফজাল হোসেন, দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের ফুলবাড়ীতে ঈদ কে সামনে রেখে রমরমা মাদক ব্যবসা। অভিযোগ উঠেছে একাধিক মাদক বিক্রেতা মাদক স¤্রাগী আফরুজা বেগম এর পল্লীতে রমরমা মাদক ব্যবসা। একাধিক মাদক মামলা হলেও অবৈধ্য এ ব্যবসা থেকে বের হতে পারেনি ঐ মাদক ব্যবসায়ী। বেতদীঘি ইউপির চিন্তামন নয়াপাড়া গ্রামের মোঃ শফিকুল ইসলাম এর স্ত্রী মোছাঃ আফরুজা বেগম দীর্ঘদিন ধরে মাদক ব্যবসায় জড়িয়ে পড়েছেন তার দুই ছেলেকে দিয়ে ঢাকায় তার স্বামীর কাছে মাদক পৌছে দিচ্ছেন বলে এলাকাবাসীর অভিযোগ উঠেছে। উল্লেখ্য যে, গত ২৩/০৪/২০২২ ইং তারিখে ৯৯৯ জাতীয় জরুরী সেবাতে ফোন দিলে উদ্ধার অভিযানে ফুলবাড়ী থানা পুলিশ এগিয়ে যান।

এই ঘটনায় এসআই আকবর আলী সঙ্গীয় ফোর্স নিয়ে এসআই রওশন সরকার, এসআই এনামুল হক, এএসআই মাসুদ রানা কে নিয়ে অভিযান পরিচালনা করেন। এ সময় ফুলবাড়ী পৌরসভার ৮নং ওয়ার্ড কাঁটাবাড়ী নামক স্থানে আটোরিক্সা থেকে মাদক ব্যবসায়ী আফরুজা বেগম পালানোর চেষ্ঠা করলে মহিলা পুলিশ তাকে আটক করেন । তল্লাসি চালিয়ে ব্যগের ভিতরে পলিথিনে থাকা ৪৮ পিছ এম্পল উদ্ধার করেন। এই ঘটনায় তার বিরুদ্ধে ২৫/০৪/২০২২ ইং তারিখে ২০১৮ ইং সালের মাদকদ্রব্য আইনের ৩৬(১)এর ৮ এর গ ধারায় একটি মামলা দায়ের হয়। যাহার মামলা নং-১৩, তারিখ-২৫/০৪/২০২২ইং। এই মামলার বাদী এসআই মোঃ আকবর আলী। এসআই মোঃ আকবর আলী জানান, ধৃত আসামী দীর্ঘদিন ধরে নেশাজাতীয় মাদকদ্রব্য বিক্রয় করে আসছেন। অতিকৌশলে এসব মাদক ঢাকা পর্যন্ত পৌছে দিতেন তিনি।

খোজ নিয়ে জানা যায়, তার বিরুদ্ধে বেশ কয়েকটি থানায় মাদক পাচারের দায়ে মামলাও রয়েছে। বেশ কিছু দিন আগে এলুয়াড়ী ইউপির জনৈক এক স্কুল পড়–য়া মেয়েকে অপহর করে নিয়ে যায়। অবশেষে কৌশলে তার নিকট থেকে ঐ মেয়েটিকে উদ্ধার করা হয়। এছাড়া মানব পাচারেরও অভিযোগ উঠেছে। এলাকায় এখনও মাদক বিক্রি করে চলেছেন তিনি। তার এই মাদক ব্যবসা থেমে নেই। অতি গোপনে চলছে এই মাদক ব্যবসা। তরুন যুবকেরা মাদকের গ্রাসে ধ্বংস হয়ে যাচ্ছে। এ ব্যাপারে এলাকাবাসী আইনি ব্যবস্থা নিতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

কিউএনবি/অনিমা/০৫ জুন ২০২৩,/দুপুর ১:০১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit