শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১০ অপরাহ্ন
শিরোনাম
‘গেরুয়া’ দলে যোগ দিয়ে যে বার্তা দিলেন অভিনেত্রী মানসী ধর্ম যাই হোক, রাষ্ট্রের কাছে সব নাগরিকের অধিকার সমান : সড়ক প্রতিমন্ত্রী সংখ্যালঘু নির্যাতনের বিচার নিশ্চিত হয়নি, বিচারহীনতার সংস্কৃতি দূর করার চেষ্টা চলছে: নাহিদ ইসলাম গাজায় ধ্বংসস্তূপে তাবু টানিয়েই চলছে দন্তচিকিৎসা নবম পে স্কেল বাস্তবায়ন হবে কিভাবে, জানালেন বাণিজ্যমন্ত্রী যুক্তরাষ্ট্র কখনোই বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু বানায় না: জেডি ভ্যান্স দেশের সকল ধর্মের মানুষ নির্বিঘ্নে নিজ নিজ ধর্ম পালন করছে : আইনমন্ত্রী ওজন কমানোর প্রভাবে বদলে যেতে পারে ক্ষুধা, ঘুম ও মানসিক অবস্থা ৪ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত? গাজা থেকে ১৮ লাখ ৬০ হাজার ফিলিস্তিনিকে স্থানান্তরের পরিকল্পনা ইসরাইলের

সবার অজান্তে পুকুরে পড়ে যায় শিশু মুহিত, মুহুর্তে ভেসে উঠে লাশ

জিন্নাতুল ইসলাম জিন্না,লালমনিরহাট প্রতিনিধি ।
  • Update Time : রবিবার, ৪ জুন, ২০২৩
  • ১৩৮ Time View

জিন্নাতুল ইসলাম জিন্না,লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাটের হাতীবান্ধায় বাড়ির উঠানে খেলতে গিয়ে পুকুরের পানিতে ডুবে মুহিত (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। রোববার(৪ জুন) বিকেলে উপজেলার সিংগীমারী ইউপি চেয়ারম্যান মনোয়ার হোসেন দুলু ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন দুপুরের দিকে তার ইউনিয়নের দক্ষিণ গড্ডিমারী গ্রামে ঘটনাটি ঘটেছে।

নিহত শিশু মুহিত উপজেলার দক্ষিণ গড্ডিমারী গ্রামের ভ্যান চালক রশীদুলের ছেলে। জানা গেছে, উপজেলার দক্ষিণ গড্ডিমারি গ্রামে বাড়ির উঠানে খেলছিল মুহিত। বাড়িতে কেউ না থাকায় সবার অজান্তে পুকুরে পড়ে যায় শিশু  মুহিত। অনেক খোঁজাখুঁজির পর বাড়ির পিছনে। পরে পুকুরের পানিতে শিশুর মুহিতের লাশ ভেসে উঠে। এসময় স্থানীয়রা উদ্ধার করে হাতীবান্ধা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।

স্থানীয় বাসিন্দা রুপালী বেগম বলেন, শিশু মুহিতকে বাড়িতে না পেয়ে তার মা ও দাদী অনেক খোঁজাখুজি শুরু করে। পরে আমি তাদের বাড়ির পিছনে গিয়ে দেখতে পাই যে পুকুরের পানিতে মুহিত ভেসে আছে। পরে তাকে উদ্ধার করে হাতীবান্ধা স্বাস্থ্যকমপ্লেক্স  নিয়ে যায়। এ বিষয়ে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নাঈম হাসান নয়ন বলেন, শিশুটিকে হাসপাতালে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়েছে।

 

কিউএনবি/আয়শা/০৪ জুন ২০২৩,/রাত ৮:৩৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit