বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৪:০২ পূর্বাহ্ন
শিরোনাম
নতুন এআই মডেল উন্মুক্ত করছে ওপেনএআই এইচএসসির চতুর্থদিনে বহিষ্কার ৯৫ পরীক্ষার্থী, অনুপস্থিত ২৩ হাজার ফাঁসি কার্যকরের ৭১ বছর পর রাষ্ট্রীয় ক্ষমা ঘোষণা! নোয়াখালীতে দোকান দখল ও প্রাণনাশের হুমকির অভিযোগে সাবেক কাউন্সিলরের সংবাদ সম্মেলন বোচাগঞ্জ দিনাজপুর সড়কে আরসিসি ঢালাই নির্মান কাজ শেষ না হতেই ফাটল, ভেঙ্গে যাচ্ছে ঢালাই ঘনিষ্ঠ দৃশ্য নিয়ে ‘টক্সিক’-এর প্রথম গানেই বিতর্ক আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচ নিয়ে আনুষ্ঠানিক বিবৃতি মিশরের, কী বলছে ইএফএ? পাঁচ দিক বিবেচনায় রাজধানী ঢাকা বসবাসের অযোগ্য অনার্স পর্যন্ত মেয়েদের শিক্ষা ফ্রি করতে চান প্রধানমন্ত্রী ইরানের সঙ্গে যুদ্ধবিরতি শেষ, তাদের সঙ্গে আলোচনা মানে সময়ের অপচয়: ট্রাম্প

জাবিতে প্রতি আসনের জন্য লড়বেন ১৩৬ জন

Reporter Name
  • Update Time : শনিবার, ৩ জুন, ২০২৩
  • ৯৮ Time View

ডেস্ক নিউজ : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ২০২২-২৩ শিক্ষাবর্ষের আসন্ন ভর্তি পরীক্ষায় এক হাজার ৮৪৪টি আসনের বিপরীতে দুই লাখ ৪৯ হাজার ১০টি আবেদন জমা পড়েছে। সেই হিসাবে এ বছর প্রতি আসনের বিপরীতে লড়বে প্রায় ১৩৬ জন শিক্ষার্থী। তবে যেসব শিক্ষার্থী আবেদন করেছেন এবং ওয়েবসাইটে প্রোফাইল তৈরি করেছেন, কিন্তু টাকা জমা দেননি তারা শনিবার রাত ১১:৫৯ মিনিট পর্যন্ত টাকা জমা দেয়ার সুযোগ পাবেন।

বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ভর্তি কার্যক্রম পরিচালনা কমিটির সদস্য সচিব ও ডেপুটি রেজিস্ট্রার (শিক্ষা) আবু হাসান এসব তথ্য জানান। তিনি জানান, এ বছর কেন্দ্রীয় ভর্তি পরীক্ষা নিয়ন্ত্রক কমিটি সাতটি ইউনিটে ভর্তি পরীক্ষা নেয়ার সিদ্ধান্ত নেয়। এর মধ্যে বুধবার রাত ১২টা পর্যন্ত ‘এ‘ ইউনিটে (গাণিতিক ও পদার্থ বিষয়ক অনুষদ এবং ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজি) ৪৪৬টি আসনের বিপরীতে ৬১ হাজার ৭০১ জন, ‘বি’ ইউনিটে (সমাজবিজ্ঞান অনুষদ ও আইন অনুষদ) ৩৮৬টি আসনের বিপরীতে ৪১ হাজার ৩০৮ জন, ‘সি’ ইউনিটে (কলা ও মানবিক অনুষদ এবং বঙ্গবন্ধু তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউট) ৩৮৮টি আসনের বিপরীতে ৪১ হাজার ৩২২ জন, ‘সি-১’ ইউনিটে (নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ এবং চারুকলা বিভাগ) ৬৪টি আসনের বিপরীতে ৫ হাজার ২২ জন, ‘ডি’ ইউনিটে (জীববিজ্ঞান অনুষদ) ৩১০টি আসনের বিপরীতে ৭৫ হাজার ৮৮৫ জন, ‘ই’ ইউনিটে (বিজনেস স্টাডিজ) ২০০টি আসনের বিপরীতে ১৭ হাজার ৯৯৪ জন এবং ‘আইবিএ-জেইউ’ ইউনিটে ৫০টি আসনের বিপরীতে ৫ হাজার ৭৭৮ জন শিক্ষার্থী আবেদন করেছেন।

উল্লেখ্য, এ বছর জাবিতে ভর্তি পরীক্ষার আবেদন গত ৯ মে থেকে শুরু হয়ে ৩১ মে রাত ১১টা ৫৯ মিনিটে শেষ হয়। আগামী ১৮ জুন থেকে ২২ জুনের মধ্যে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। তবে চারুকলা বিভাগের (সি-১ ইউনিট) ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে ২৫ ও ২৬ জুন।

 

 

কিউএনবি/আয়শা/০৩ জুন ২০২৩,/বিকাল ৫:২১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit