বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:০১ অপরাহ্ন

বোনের বিয়ে শেষে বাবা-মায়ের সাথে বাড়ি ফেরা হলো না তালহার,তিস্তায় গোসলে নেমে নিথর কলেজ ছাত্র

জিন্নাতুল ইসলাম জিন্না, লালমনিরহাট প্রতিনিধি ।
  • Update Time : শনিবার, ৩ জুন, ২০২৩
  • ১০৭ Time View

জিন্নাতুল ইসলাম জিন্না, লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাটের তিস্তা নদীতে গোসল করতে নেমে তালহা (১৮) নামে এক কলেজ ছাত্রের মৃত্যুর ঘটনা ঘটেছে। এসময় আরও চারজনকে অসুস্থ অবস্থায় উদ্ধার করা হয়। শনিবার (৩ জুন) দুপুরে সদর উপজেলার রাজপুর ইউনিয়নের জগতবেড় এলাকার তিস্তা নদীর ৫নং স্পার বাধে এ দুর্ঘটনা ঘটে।

নিহত তালহা নীলফামারী জেলার সৈয়দপুর কলিমমোড় বাজারের বিশিষ্ট ব্যবসায়ী আজাহার আলীর একমাত্র ছেলে।স্থানীয়রা জানায়, নিহত তালহা তার বাবা মায়ের সাথে গতকাল শুক্রবার লালমনিরহাটের রাজপুরে ফুপাতো বোনের বিয়েতে আসে। বিয়ের কার্যক্রম শেষ হলে গতকালই বউকে নিয়ে বর যাত্রীরা চলে যায়। আজ দুপুরে বোনের শ্বশুর বাড়িতে তাদের দাওয়াত খেতে যাওয়ার কথা। তাই তালহা তার ৪জন ফুপাতো ভাইকে নিয়ে তিস্তায় গোসল করতে যায়। তিস্তা নদীর রাজপুর এলাকার ৫নম্বর স্পার বাঁধের নিচে সবাই গোসল করতে নামলে নদীর পানিতে তলিয়ে যায়।

এ সময় তালহার ফুপাতো ভাই জুয়েলসহ বাকীরা সবাই কোনভাবে পারে উঠতে পারলেও তালহা পানিতে তলিয়ে যায়। পরে তাদের চিৎকারে নদীতে মাছ ধরতে যাওয়া ফারুক নামে এক জেলে এসে তালহাকে উদ্ধার করে। পরে স্থানীয় লোকজন তালহাসহ অসুস্থ সবাইকে লালমনিরহাট সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তালহাকে মৃত ঘোষনা করেন। জগতবেড় এলাকার নির্বাচিত ইউপি সদস্য আব্দুস সালাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ছেলেটি সাতার জানতো না। তাই নদীর নিচের পানির স্রোতে তলিয়ে যায়। লালমনিরহাট সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) এরশাদুল আলম বলেন যেহেতু এটি একটি দুর্ঘটনা তাই নিহতের পরিবারের অভিযোগ না থাকলে স্থানীয় জনপ্রতিনিধির উপস্থিতিহে মরদের তার পরিবারের নিকর হস্তান্তর করা কবে।

 

 

কিউএনবি/আয়শা/০৩ জুন ২০২৩,/বিকাল ৫:১৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit