শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১২:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম
শিল্পকলায় শেষ হলো দুই দিনব্যাপী নজরুল অনুষ্ঠানমালা নেপালের বন্যায় ২৫০ মাইল দূরেও মিলছে লাশ, মর্গেও জায়গা নেই ইউক্রেনে পরমাণু অস্ত্র ব্যবহারের কথা ভাবছেন পুতিন: রিপোর্ট লিবিয়ার রাজনৈতিক বিভাজনের অবসানে কাতারের প্রতিশ্রুতি এই প্রথম ইউপি নির্বাচনে অংশ নিতে যাচ্ছে ব্যারিস্টার পদধারী  বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর সুযোগ ৩৩৮ এজেন্সির ফ্যাসিবাদী সরকারের জ্বালানি নীতির কারণেই বর্তমান সংকট: পরিকল্পনা প্রতিমন্ত্রী সিমনের পরীক্ষা নিয়ে রাফিনিয়া-লোপেজের গোলে জিতল বার্সেলোনা প্রতিভা থাকলেই হবে না, বিশ্বকাপ খেলতে রোহিতকে যা করতে হবে ২০৩০ সালের মধ্যে মালয়েশিয়া-ভিয়েতনাম-থাইল্যান্ডকে ছাড়াবে বাংলাদেশ

শিশুর অনিদ্রা দূর করতে যা করণীয়

Reporter Name
  • Update Time : শনিবার, ৩ জুন, ২০২৩
  • ২৪২ Time View

স্বাস্থ্য ডেস্ক : শিশুদের মাঝে অনেকেই বিভিন্ন ধরনের ঘুমের সমস্যায় ভোগে। অধিকাংশ ক্ষেত্রে এ সমস্যাগুলো হয় ক্ষণস্থায়ী। শিশু না ঘুমালে বা অনিদ্রায় ভুগলে যা করবেন-

▶ পরিচিত, পরিচ্ছন্ন এবং আরামদায়ক বিছানা দিতে হবে।

▶ শোবার ঘরটা কিছুটা অথবা পুরোপুরি অন্ধকার রাখতে হবে।

▶ শান্ত, নীরব, কোলাহলমুক্ত ঘরে ঘুমাতে দিতে হবে।

* স্বাস্থ্যসম্মত ঘুমের জন্য যা করতে হবে

▶ ঘুমের রুটিন তৈরি করতে হবে।

▶ প্রতিদিন নির্দিষ্ট সময়ে ঘুমাতে হবে এবং নির্দিষ্ট সময়ে ঘুম থেকে জাগতে হবে এবং বিছানা ছাড়তে হবে।

▶ নিয়মিত ব্যায়াম, খেলাধুলা করতে হবে।

* যা করা যাবে না

▶ বিছানায় বসে রেডিও শোনা, টিভি দেখা, মোবাইল চালানো, গেম খেলা।

▶ দিনের বেলায় অতিরিক্ত ঘুমানো।

▶ বিছানায় অধিকসময় জেগে কাটানো।

▶ ঘুমাতে যাওয়ার আগে কথা, গল্প না করা, চিৎকার না করা, উত্তেজনা তৈরি করবে এমন কোনো নাটক, সিনেমা না দেখা ইত্যাদি।

▶ শিশু ঘুমিয়ে পড়লে বা ক্লান্ত মনে হলে বা চোখে ঘুম ঘুম ভাব থাকলে তাকে কোলে নিয়ে বসে থাকা যাবে না, তাকে তার বিছানায় শুইয়ে দিতে হবে।

▶ কোনো শারীরিক বা মানসিক রোগ থাকলে তার চিকিৎসা করতে হবে।

লেখক : সহকারি অধ্যাপক, সাইকিয়াট্রিস্ট ও সাইকোথেরাপিস্ট।

 

 

কিউএনবি/আয়শা/০৩ জুন ২০২৩,/বিকাল ৪:৩৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit