সোমবার, ১৩ জুলাই ২০২৬, ১০:১৮ অপরাহ্ন
শিরোনাম
সম্পদ ও সৌন্দর্যের মোহে ইসলামের সংযমনীতি আল্লাহর অস্তিত্বের সহজাত প্রমাণ মানবীয় ‘ফিতরাত’ বাংলাদেশের আর্থ অবজারভেশন স্যাটেলাইট কর্মসূচিতে সহযোগিতায় আগ্রহী ফ্রান্স মেসির চেয়ে রোনালদোকে এগিয়ে রাখলেন ‘পাতানো বিশ্বকাপ’ বলা মিসরীয় সেই ফুটবলার রাঙামাটির বন্যা পরিস্থিতি নিয়ন্ত্রণে, দ্রুত পুনর্বাসনের আশ্বাস প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতের বৃষ্টি কমলেও কাটেনি দুর্ভোগ: রাঙামাটিতে ৫০ আশ্রয়কেন্দ্রে এখনো ৩,৬৩৭ মানুষ, ক্ষয়ক্ষতির চিত্র স্পষ্ট ফুলবাড়ীতে সিসিডিবির জেন্ডার ডায়ালগ ও পারস্পরিক অভিজ্ঞতা বিনিময় কর্মশালা অনুষ্ঠিত॥ টানা বর্ষণে ঘরহারা বৃদ্ধের পাশে সেনাবাহিনী, নতুন ঘর নির্মাণের মানবিক উদ্যোগ। আবেগঘন বার্তায় যা বললেন হালান্ড টানা বর্ষণে ঘরহারা বৃদ্ধের পাশে সেনাবাহিনী, নতুন ঘর নির্মাণের মানবিক উদ্যোগ।

নোয়াখালীতে লাঠির আঘাতে বৃদ্ধের মৃত্যু

Reporter Name
  • Update Time : শনিবার, ৩ জুন, ২০২৩
  • ২১৮ Time View

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর সোনাইমুড়ীতে ডেউয়া ফল পাড়াকে কেন্দ্র করে লাঠির আঘাতে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। নিহত এনামুল হক (৭৫) উপজেলার চাষিরহাট ইউনিয়নের রথি গ্রামের ভূঁইয়া বাড়ির আব্দুর রশীধ ভূঁইয়ার ছেলে। শনিবার (৩ জুন) বেলা ১১টার দিকে উপজেলার চাষিরহাট ইউনিয়নের রথী গ্রামের ভূঁইয়া বাড়িতে এ ঘটনা ঘটে।  

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়‚ নিহত এনামুল হকের সাথে একই বাড়ির সোলেমান ভূঁইয়ার পরিবারের সাথে জায়গা সম্পত্তি নিয়ে বিরোধ চলছে। এ নিয়ে আদালতে মামলা চলমান রয়েছে। শনিবার সকালে উঠান সংলগ্ন ডেউয়া ফল পাড়াকে কেন্দ্র করে সোলাইমান ভূঁইয়ার সাথে এনামুল হকের কথাকাটাকাটি হয়। একপর্যায়ে সোলাইমান ও তার ছেলে মাসুদ সহ চারজন এনামুলের ওপর হামলা করে। ওই সময় তাদের লাঠির আঘাতে ঘটনাস্থলে বৃদ্ধ এনামুলের মৃত্যু হয়।

সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.জিয়াউল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেন।  তিনি বলেন, সম্পত্তি নিয়ে বিরোধের জের ধরে এ ঘটনা ঘটে।  পুলিশ মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করে। ঘটনার পর থেকে অভিযুক্ত আসামিরা পলাতক রয়েছে।  

 

 

কিউএনবি/আয়শা/০৩ জুন ২০২৩,/বিকাল ৪:৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit