বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৫ অপরাহ্ন

মালবাহী ট্রাকের ধাক্কায় সিএনজির দুই যাত্রীর মৃত্যু, আহত আরও ৫

জিন্নাতুল ইসলাম জিন্না, লালমনিরহাট প্রতিনিধি
  • Update Time : শনিবার, ৩ জুন, ২০২৩
  • ১৩১ Time View

জিন্নাতুল ইসলাম জিন্না, লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় ট্রাকের ধাক্কায় সিএনজিতে থাকা দুই যাত্রী নিহত হয়েছেন। এই ঘটনায় ওই সিএনজিতে থাকা আরও ৫ যাত্রী গুরুতর আহত হয়েছে।শুক্রবার (২জুন)রাত সাড়ে ১১টার দিকে লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কের কাকিনা ইউনিয়নের কবি শেখ ফজলল করিম স্মৃতি ফলকের পাশে এ ঘটনা ঘটে।নিহত দুই ব্যক্তিরা হলেন, পাটগ্রাম উপজেলার বেলতলী (রহমতপাড়া) গ্রামের আব্দুল গফুরের ছেলে রফিকুল  ইসলাম (৪০) । অপরজন মিজানুর রহমান(৩৫) একই উপজেলার চিলার বাজার এলাকার আতিকুল ইসলামের ছেলে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানান, রংপুর থেকে একটি সিএনজি (থ্রী হুইলার) পাটগ্রাম উপজেলার উদ্দেশ্যে যাচ্ছিল। পথিমধ্যে কালীগঞ্জ উপজেলার কাকিনা কবি শেখ ফজলুল করিম সৃতি কলম নামক স্থানে একটি মালবাহী ট্রাক সিএনজিকে ধাক্কা দিলে সিএনজিটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই একজন ও হাসপাতালে নেয়ার পথে আরেকজনের মৃত্যু হয়। এ সময় সিএনজিতে থাকা নারীসহ ৫ জন  যাত্রী আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে কালীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স ও রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এ সময় ঘটনাস্থলে এক যাত্রীর হাতের বিচ্ছিন্ন অংশ পাওয়া যায়।

এ বিষয়ে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা  (ওসি তদন্ত) হাবিবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে  বলেন, ঘটনাস্থলে এক যাত্রী ও হাসপাতালে নেয়ার পথে অপর এক যাত্রীর মৃত্যু হয়েছে। আহত অবস্থায় এক নারীসহ আরও ৫ জনকে রংপুর ও কালীগঞ্জ থানা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

কিউএনবি/অনিমা/০৩ জুন ২০২৩/সকাল  ১০:১৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit