বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০১:১৫ পূর্বাহ্ন
শিরোনাম
৩৫ বছরের পর কেউ আইনজীবী হতে পারবেন না: আইনমন্ত্রী জুলাই গণহত্যার বিচারের ভয়েই প্রবাসে বসে উসকানি-সন্ত্রাস চালাচ্ছে আওয়ামী লীগ: আসিফ মাহমুদ ‘পাঁচ দিন ভালো ক্রিকেট খেলা আমাদের জন্য নতুন অভিজ্ঞতা’ ইসরাইলের সহায়তার প্রস্তাবে যা জানালেন সৌদি যুবরাজ পার্বত্য চট্টগ্রামবিষয়ক ১৯ সদস্যের জাতীয় কমিটি পুনর্গঠন, সভাপতি প্রধানমন্ত্রী আটোয়ারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৬ পালিত সচিবালয়ে ৬ নম্বর ভবনে অগ্নিকাণ্ড বাধ্যতামূলক অবসরে পাঠানো কর্মকর্তাদের তালিকা চাইল সংসদীয় কমিটি ঘুমন্ত ভগ্নিপতিকে ছুরিকাঘাতে হত্যা, শ্যালক গ্রেপ্তার নওগাঁয়  চলন্ত পাওয়ার টিলারের নিচে পড়ে শিশুর মৃত্যু

মানুষ কষ্টে দিনযাপন করছে সেখানে রাজস্ব আদায়ের টার্গেট বাস্তবসম্মত নয় : জিএম কাদের

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১ জুন, ২০২৩
  • ১১৫ Time View

ডেস্ক নিউজ : আগামী ২০২৩-২৪ অর্থবছরের জন্য প্রস্তাবিত বাজেটকে বাস্তবসম্মত বলে মনে করছে না জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জিএম) কাদের। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে একটি নির্বাচনমুখী বাজেট দেওয়া হয়েছে মন্তব্য করেছেন তিনি বলেছেন, এবার গত বছরের চেয়ে ১ লাখ কোটি টাকার বেশি বাজেট দেওয়া হয়েছে। আমরা এটাকে বাস্তবসম্মত বাজেট বলে মনে করছি না। 

তিনি বলেন, সারাদেশে অর্থনৈতিক মন্দা চলছে। মানুষ খুব কষ্টে দিনযাপন করছে সেখানে এবার যে রাজস্ব আদায়ের টার্গেট দেওয়া হয়েছে তা বাস্তবসম্মত নয়। গতবার যা দেওয়া হয়েছে তাও অল্প কিছু আদায় করতে পেরেছে। তারা (সরকার) এবার বলছে ৬০ হাজার কোটি টাকা রাজস্ব আদায় করবে, আমরা মনে করি এটা সম্ভব নয়। ২০২৩-২৪ অর্থবছরের জন্য প্রস্তাবিত বাজেট সম্পর্কে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি এ কথা বলেন। 

এবারের বাজেট বৈদেশিক ও আভ্যন্তরীণ ঋণের ওপর নির্ভরশীল দাবি করে তিনি বলেন, এখন যে অবস্থা… সরকার চাইলে যে বিদেশি ঋণ নিতে পারবে তা কিন্তু নয়। একইভাবে দেশে অভ্যন্তরীণ ঋণ নিতে পারবে তা নয়, ফলে এই বাজেট বাস্তবায়ন হবে বলে মনে করি না।

 সাবেক এই মন্ত্রী বলেন, আরেকটি জিনিস আমরা খেয়াল করেছি, সব জিনিসপত্রের মধ্যে পরোক্ষ ভ্যাট অন্তর্ভুক্ত করেছে। যা সাধারণ মধ্যবিত্তরা ব্যবহার করে। এমনিতে জিনিসপত্রের দাম ঊর্ধ্বগতি। সেটা আরও বাড়বে। এমনিতে মানুষের আয় কমে গেছে, সেই কারণে এটাকে জনবান্ধব বাজেট বলে মনে করছি না।

 

 

কিউএনবি/আয়শা/০১ জুন ২০২৩,/রাত ৮:২১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit