বুধবার, ১৭ জুন ২০২৬, ০৫:১০ অপরাহ্ন

২৪ ঘণ্টায় সর্বোচ্চ ডেঙ্গু রোগী হাসপাতালে

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১ জুন, ২০২৩
  • ১৪৫ Time View

ডেস্ক নিউজ : সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১১২ জন। যা চলতি বছর এখন পর্যন্ত একদিনে সর্বোচ্চ। তবে এসময়ে কারও মৃত্যু হয়নি। বৃহস্পতিবার (১ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক প্রতিবেদন থেকে এ তথ্য জানানো হয়।

ওই প্রতিবেদনে জানা যায়, এ বছর ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ১৩৪ জনে। তাদের মধ্যে ৬৫৭ জন ঢাকার বাইরের। এ বছর ডেঙ্গুতে মারা গেছেন ১৩ জন। চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২ হাজার ১৩৪ জন। এরমধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ১ হাজার ৭৮৫ জন। মারা গেছেন ১৩ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত বছর ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা ছিল ২৮১ জন এবং মোট আক্রান্তের সংখ্যা ছিল ৬২ হাজার ৩৮২ জন। আক্রান্তদের মধ্যে ঢাকার বাইরে ছিলেন ২৩ হাজার ১৬২ জন। বিশেষজ্ঞরা এডিস মশার লার্ভা শনাক্তে ব্যাপক অভিযান পরিচালনায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন।

 

 

কিউএনবি/আয়শা/০১ জুন ২০২৩,/রাত ৮:১৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit