বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৮:৪৮ অপরাহ্ন
শিরোনাম
চোট শঙ্কায় তানজিদ, অনুশীলনে আঙুলে বলের আঘাত পেলেন মুশফিক খাবারের প্যাকেটে করে এলো তেলাপোকা, কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ অভিনেত্রীর উপগ্রহের দাপটে ম্লান রাতের আকাশ, ব্যাহত মহাকাশ গবেষণা শেষ টেস্টে বাংলাদেশের ৪ পেসার খেলানোর সম্ভাবনা, যা বললেন সিমন্স যিনি সর্বাধিক ভোট পাবেন, তার নাম সংসদেই জানিয়ে দেয়া হবে: সিইসি আয়ের চেয়ে লাগামহীন ব্যয়, রেকর্ড ৪০ ট্রিলিয়ন ডলারে যুক্তরাষ্ট্রের জাতীয় ঋণ বিশ্ব মশা দিবস আজ ফের ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া যুক্তরাষ্ট্র এখনও উত্তর কোরিয়ার শত্রু, কেন বললেন কিমের বোন? ইরানের বিরুদ্ধে সর্বোচ্চ কঠোর অর্থনৈতিক অভিযানের ঘোষণা ট্রাম্পের

আরও দু’দিন থাকতে পারে দাবদাহ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১ জুন, ২০২৩
  • ৯৬ Time View

ডেস্ক নিউজ : সারাদেশে আগামী ২৪ ঘণ্টায় দিন ও রাতের তাপমাত্রা বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। দাবদাহ আরও দু’দিন থাকতে পারে। বৃহস্পতিবার (১ জুন) সকাল ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। পূর্বাভাসে বলা হয়, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এ অবস্থায় সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

এ ছাড়া চট্টগ্রাম, সীতাকুণ্ড, রাঙ্গামাটি, কুমিল্লা, চাঁদপুর, নোয়াখালী ও ফেনী অঞ্চলসহ রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বলিশাল ও সিলেট বিভাগের উপর দিয়ে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। পূর্বাভাসে আরও বলা হয়, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। পরবর্তী ৪৮ ঘণ্টায় দক্ষিণপশ্চিম মৌসুমী বায়ু টেকনাফ উপকূল পর্যন্ত অগ্রসর হতে পারে এবং বিদ্যমান তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে।

 

 

কিউএনবি/আয়শা/০১ জুন ২০২৩,/বিকাল ৩:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit