মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৪:২৪ অপরাহ্ন
শিরোনাম
বিএনপির নির্বাচনি ইশতেহার বাস্তবায়নের অঙ্গীকার স্থায়ী কমিটির নতুন ৪ সদস্যের মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে শাস্তি পেলেন ওয়ার্নার আজকের স্বর্ণের দাম: ১৮ আগস্ট ২০২৬ রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিত চেয়ে করা রিট খারিজ শিক্ষাব্যবস্থা ব্যাপকভাবে বদলাবে, গুরুত্ব পাবে মূল্যবোধ-ক্রিটিকাল থিংকিং: ববি হাজ্জাজ ৪ দিন আগেই দ্বিতীয় টেস্টের ১ দিনের টিকিট বিক্রি শেষ বাংলাদেশের আর্জেন্টিনা-প্রীতি ১৯৮৬ সালেই টের পেয়েছিলেন ক্যানিজিয়া অপ্রয়োজনীয় খাতে ব্যয় কমানোর চেষ্টা করছে সরকার: প্রধানমন্ত্রী অপ্রয়োজনীয় খাতে ব্যয় কমানোর চেষ্টা করছে সরকার: প্রধানমন্ত্রী এবার ওমানে বোমা হামলার হুমকি ট্রাম্পের

বঙ্গোপসাগরে ফের ঘূর্ণিঝড় তৈরির শঙ্কা

Reporter Name
  • Update Time : বুধবার, ৩১ মে, ২০২৩
  • ১০৬ Time View

ডেস্ক নিউজ : বঙ্গোপসাগরে ফের ঘূর্ণিঝড়ের ভ্রুকুটি দেখা যাচ্ছে। আর প্রাথমিক পর্যবেক্ষণে ঘূর্ণিঝড়ের নিশানা হতে পারে পশ্চিমবঙ্গ। এই ঘূর্ণিঝড়ে সওয়ার হয়ে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে বর্ষা ঢুকতে পারে বলে মনে করছেন আবহাওয়াবিদরা। তবে এত তাড়াতাড়ি নির্দিষ্ট পূর্বাভাস দিতে রাজি নন তারা।

পূর্বাভাস অনুসারে আগামী ৩ জুন মিয়ানমারের রাজধানী ইয়াঙ্গুনের কাছে তৈরি হবে একটি ঘূর্ণাবর্ত। ক্রমশ উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে ৮ জুন সেটি পৌঁছবে উত্তর পূর্ব বঙ্গোপসাগরে। ইউরোপীয় আবহাওয়া সংস্থার পূর্বাভাস অনুসারে ঘূর্ণিঝড়ের লক্ষ্য হতে পারে পশ্চিমবঙ্গ বা উড়িষ্যা উপকূল। তবে ঘূর্ণিঝড়টি কবে ভূভাগে প্রবেশ করবে সেই পূর্বাভাসের জন্য অপেক্ষা করতে হবে আরও কয়েকটা দিন।

প্রাথমিক পূর্বাভাস অনুসারে ঘূর্ণিঝড়টির কেন্দ্রে হাওয়ার সর্বোচ্চ গতি ছাড়াতে পারে ঘণ্টায় ১০০ কিলোমিটার।

বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের আশঙ্কা নিয়ে বেসরকারি আবহাওয়া সংস্থা পশ্চিমবঙ্গের ওয়েদার আল্টিমার কর্ণধার রবীন্দ্র গোয়েঙ্কা বলেন, ‘বঙ্গোপসাগরে একটি ঘূর্ণিঝড় তৈরির আশঙ্কা রয়েছে। তবে এই ঘূর্ণিঝড় নিয়ে এখনই কিছু বলা মুশকিল। কারণ ওই একই সময় আরব সাগরে একটি ঘূর্ণিঝড় তৈরি হবে। কোন ঝড়টি আগে তৈরি হচ্ছে তার ওপর তাদের শক্তি ও গতিপথ অনেকটা নির্ভর করছে।’

ঘূর্ণিঝড়ের নামকরণের তালিকা অনুসারে যে ঝড়টি আগে তৈরি হবে তার নাম হবে ‘বিপর্যয়’, অন্যটির নাম হবে গতি।

সূত্র: হিন্দুস্তান টাইমস

কিউএনবি/অনিমা/৩১ মে ২০২৩/দুপুর ২:৫৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit