মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৬:২৫ অপরাহ্ন

শতবর্ষের সর্বোচ্চ উষ্ণ দিন দেখল সাংহাই

Reporter Name
  • Update Time : বুধবার, ৩১ মে, ২০২৩
  • ৭৬ Time View

আন্তর্জাতিক ডেস্ক : শতবর্ষের  সর্বোচ্চ উষ্ণ দিন দেখল চীনের বৃহত্তম শহর ও বিশ্ব অর্থনীতির অন্যতম কেন্দ্র সাংহাই। সোমবার সাংহাইয়ের তাপমাত্রা ৩৬ ডিগ্রি পার করার পর এ তথ্য জানিয়েছে চীনের কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর। 

চীনা সংবাদমাধ্যম ওয়েইবোতে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর থেকে দেওয়া এক পোস্টে বলা হয়, ‘আজ সোমবার দুপুর ১টা ৯ মিনিটে সাংহাইয়ের জুজিয়াহুই অঞ্চলের তাপমাত্রা ছিল ৩৬ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। এর মধ্যে দিয়ে সাংহাইয়ের গত ১০০ বছরের তাপমাত্রার যাবতীয় রেকর্ড ভেঙে গেছে।’ 

পরবর্তী এক পোস্টে আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে বলা হয়, বিকালের দিকে জিজুয়াহুইসহ সাংহাইয়ের কয়েকটি এলাকার তাপমাত্রা ৩৭ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াসে উঠেছিল।

চীনের সবচেয়ে সমৃদ্ধ এই শহরটিতে এর আগে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ৩৫ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। সাংহাইয়ের ইতিহাসে এর আগে মাত্র চারবার তাপমাত্রা এই পর্যায়ে উঠেছিল বলে উল্লেখ রয়েছে সরকারি রেকর্ডপত্রে। 
সরকারি নথির তথ্য অনুযায়ী, এর আগে ১৮৭৬, ১৯০৪, ১৯১৫ এবং ২০১৮ সালের গ্রীষ্মে একদিনে এই পরিমাণ তাপ দেখেছিল সাংহাই।

কিউএনবি/অনিমা/৩১ মে ২০২৩/দুপুর ১:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit