মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৬:২৪ অপরাহ্ন

ব্রাক্ষণবাড়িয়ার বিজয়নগর ইউএনও ইরফান উদ্দিন এর নামে করা মিথ্যা মামলা খারিজ

Reporter Name
  • Update Time : বুধবার, ৩১ মে, ২০২৩
  • ২২১ Time View
বাদল আহাম্মদ খান ,ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরের উপজেলা নির্বাহী অফিসার এ এইচ ইরফান উদ্দিন আহমেদ এর নামে এক ব্যক্তির করা মিথ্যা মামলা খারিজ করে দিয়েছেন আদালত। গতকাল সোমবার ব্রাক্ষণবাড়িয়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ৩য় আদালত আশুগঞ্জ আমলি আদালত এর  বিচারক আসমা জাহান নিপা মামলাটি খারিজ করে দেন। এসময় বাদী ও বাদী পক্ষের আইনজীবীকে উক্ত মোকাদ্দমা আনয়নের জন্য তিরস্কার করা হয়।মামলা ও আদালত সুত্রে জানা গেছে,২৫/০৫/২৩ ইং তারিখে বিজ্ঞ আদালতে আশুগঞ্জ উপজেলার সোনারামপুর গ্রামের মো : দলিলুর রহমানের ছেলে একাধিক মামলার আসামী মো: আশিকুর রহমান( ৪১) বিজয়নগর উপজেলা নির্বাহী অফিসার এ এইচ ইরফান উদ্দিন আহমেদ এর পরিচয় গোপন করে পেনাল কোডের ৩৯২/৪১১/৩৮৫/৫০৬/(২) ধারায় অভিযোগ আনয়ন করে।

পরবর্তীতে বাদী বিজ্ঞ আদালতের অনুমতি ব্যাতিত আরো ২/৩ জন আসামীর নাম   অন্তর্ভুক্ত করেন এবং প্রথম আসামীর এন আইডি নম্বরের উপর ওভার রাইটিং করেন। অত্র নালিশ গ্রহণের কোন যুক্তিসঙ্গত হেতু না থাকায় নালিশটি ২০৩ ধারায় খারিজ করা হয়।এসময় বাদী ও বাদী পক্ষের কৌশুলীকে উক্ত মোকাদ্দমা আনয়নের জন্য তিরস্কার করা হয়। এব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার এ.এইচ ইরফান উদ্দিন আহমেদ বলেন,আমার বিরুদ্ধে একটি পক্ষ উদ্দেশ্যমূলকভাবে মিথ্যা ও হয়রানী মূলক মামলা দায়ের করেছে যা বিজ্ঞ আদালতের মাধ্যমে নিষ্পত্তি হয়েছে। সংশ্লিষ্ট চক্রটি প্রশাসনের ভাবমূর্তি নষ্ট করতে এবং সরকারকে বিব্রতকর পরিস্থিতিতে ফেলতে ও বর্তমান সরকারের অগ্রযাত্রাকে প্রশ্নবিদ্ধ করতে সরকার বিরোধী চক্রান্তের আশ্রয় নিয়েছে। উক্ত মিথ্যা ও হয়রানিমূলক  মামলার সাথে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়ার প্রস্তুতি চলছে।

কিউএনবি/অনিমা/৩১ মে ২০২৩,/সকাল ৯:৫৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit