শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫০ অপরাহ্ন
শিরোনাম

ঢাবির  মৃত্তিকা ,পানি ও পরিবেশ বিভাগের ২৪ জন শিক্ষার্থীর বৃত্তি লাভ 

জালাল আহমদ, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
  • Update Time : মঙ্গলবার, ৩০ মে, ২০২৩
  • ১৩৬ Time View
জালাল আহমদ, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি : ঢাকা বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকা, পানি ও পরিবেশ বিভাগের বিভিন্ন বর্ষের ২৪ জন মেধাবী শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান আজ ২৮ মে ২০২৩ রবিবার বিভাগীয় মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের মাঝে বৃত্তির চেক বিতরণ করেন।মৃত্তিকা, পানি ও পরিবেশ বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. হারুনর রশীদ খানের সভাপতিত্বে বৃত্তি প্রদান অনুষ্ঠানে জীববিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. এ কে এম মাহবুব হাসান, বিসিএসআইআর-এর চেয়ারম্যান অধ্যাপক ড. মো. আফতাব আলী শেখ, বিভাগীয় অধ্যাপক ড. মো. আখতার হোসেন খান প্রমুখ উপস্থিত ছিলেন।
উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান যুগোপযোগী গবেষণার মাধ্যমে দেশের পরিবেশ ও জলবায়ু সংরক্ষণ, কৃষি উন্নয়ন এবং টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনের ক্ষেত্রে কার্যকর ভূমিকা পালনের জন্য মৃত্তিকা, পানি ও পরিবেশ বিভাগের শিক্ষক, গবেষক ও শিক্ষার্থীদের প্রতি আহবান জানান। বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে উপাচার্য বলেন, সকল বাধা অতিক্রম করে একটি উদার, গণতান্ত্রিক, অসাম্প্রদায়িক ও মানবিক মূল্যবোধসম্পন্ন সমাজ বিনির্মাণে তাদের কাজ করতে হবে।
উল্লেখ্য, মোট ২৪ জন শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হয়। এর মধ্যে ২০ জন ‘আবদুস সালাম মেমোরিয়াল ট্রাস্ট ফান্ড বৃত্তি’, ২ জন ‘আবু নাসের গনি ফান্ড বৃত্তি’ এবং ২ জন ‘মতিয়ার রহমান বৃত্তি’ লাভ করেন। এর আগে উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান  মৃত্তিকা পানি ও পরিবেশ বিভাগের সংস্কার কাজের উদ্বোধন করেন।
কিউএনবি/অনিমা/৩০ মে ২০২৩,/সকাল ১১:৫২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit