বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৩:২২ পূর্বাহ্ন
শিরোনাম
৩৫ বছরের পর কেউ আইনজীবী হতে পারবেন না: আইনমন্ত্রী জুলাই গণহত্যার বিচারের ভয়েই প্রবাসে বসে উসকানি-সন্ত্রাস চালাচ্ছে আওয়ামী লীগ: আসিফ মাহমুদ ‘পাঁচ দিন ভালো ক্রিকেট খেলা আমাদের জন্য নতুন অভিজ্ঞতা’ ইসরাইলের সহায়তার প্রস্তাবে যা জানালেন সৌদি যুবরাজ পার্বত্য চট্টগ্রামবিষয়ক ১৯ সদস্যের জাতীয় কমিটি পুনর্গঠন, সভাপতি প্রধানমন্ত্রী আটোয়ারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৬ পালিত সচিবালয়ে ৬ নম্বর ভবনে অগ্নিকাণ্ড বাধ্যতামূলক অবসরে পাঠানো কর্মকর্তাদের তালিকা চাইল সংসদীয় কমিটি ঘুমন্ত ভগ্নিপতিকে ছুরিকাঘাতে হত্যা, শ্যালক গ্রেপ্তার নওগাঁয়  চলন্ত পাওয়ার টিলারের নিচে পড়ে শিশুর মৃত্যু

আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে দেশে স্বাধীনতা থাকবে না: আব্দুস সালাম

Reporter Name
  • Update Time : সোমবার, ২৯ মে, ২০২৩
  • ১৩৩ Time View

ডেস্ক নিউজ : সোমবার (২৯ মে) বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে রাজধানীর রমনা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে বিএনপি আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। সালাম বলেন, জিয়াকে তারা খাটো করতে চায়। বাংলাদেশ যতদিন থাকবে জিয়ার নাম কেউ মুছে ফেলতে পারবে না। জিয়াই শেখ হাসিনাকে দেশে ফিরতে সুযোগ করে দিয়েছেন, সোনার মুকুটসহ সব জিনিস ফিরিয়ে দিয়েছেন জিয়া নিজে।

পেয়ারে পাকিস্তান আওয়ামী লীগের উল্লেখ করে তিনি বলেন, বিএনপি যখন ক্ষমতায় ছিল, বিরোধী দল আওয়ামী লীগ হরতাল দিলেও বিএনপি হরতাল বিরোধী মিছিল করেনি। আগামী জাতীয়  নির্বাচন নিয়ে বিএনপির এ নেতা বলেন, সরকারকে হটিয়েই নির্বাচন দিতে হবে। হাসিনাকে বাদ দিয়ে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিতে আন্দোলনে আছি, আন্দোলনে থাকব। এ সময় নেতাকর্মীদের আন্দোলনের জন্য প্রস্তুতি নেয়ার জন্যও বলেন তিনি।

একই অনুষ্ঠানে ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমান উল্লাহ আমান বলেন, সংবিধানে সভা সমাবেশের অধিকার থাকলেও  দেশে গণতন্ত্র-মানবাধিকার নেই। আছে শুধু হামলা মামলা। সরকার নির্যাতনের পথ বেছে নিয়েছে, তারা ভাবছে জুলুম নির্যাতন করে আরেকটি নির্বাচন করবে। তাই বৈশ্বিক নিষেধাজ্ঞার পর এই সরকারে বিরুদ্ধে এবার বাংলাদেশের জনগণ নিষেধাজ্ঞা দেবে, বলেন তিনি।

গাজীপুরে একটু সুষ্ঠু নির্বাচন হয়েছে। সেখানের ফলাফল সরকারের বিরুদ্ধে চলে গেছে। নির্বাচন নিয়ে ফয়সালা হবে রাজপথে। হাজার হাজার মানুষ রক্ত দেবে। তবুও শেখ হেসিনার অধীনে নির্বাচন হতে দেবে না, যোগ করেন আমান।

 

 

কিউএনবি/আয়শা/২৯ মে ২০২৩,/বিকাল ৫:৫৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit