সোমবার, ২৯ জুন ২০২৬, ০৬:১৮ পূর্বাহ্ন
শিরোনাম
খালি হাতে ফিরলেও ভবিষ্যতের স্বপ্ন দেখছে জর্ডান বিশ্বকাপকে বিদায় জানালেন হুগো ব্রুস এমসিসির আজীবন সদস্যপদ পেলেন তামিম অক্টোবরে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের লক্ষ্যে প্রস্তুতি চলছে : ইসি ২৭ হাজার আলোকবর্ষ দূরে নাসার ক্যামেরায় তারার অপরূপ দৃশ্য হারারে টেস্টের প্রথম দিনে ব‍্যাটে-বলে পিছিয়ে বাংলাদেশ সড়ক-রেলখাতে ব্যাপক বরাদ্দ, বাস্তবায়ন হচ্ছে নতুন পরিকল্পনা: প্রতিমন্ত্রী গাইবান্ধায় রামমূর্তি নির্মান বন্ধ ও অপসারণের দাবিতে নওগাঁয় প্রতিবাদ সমাবেশ ‎লালমনিরহাটের মিশনমোড়ে ‘কনফিডেন্স ডায়াগনস্টিক এন্ড কনসালটেশন সেন্টার’-এর জমকালো উদ্বোধন রোনালদো সম্পর্কে এমনটি বলা ‘ছেলেমানুষি’

ত্বকে ট্যান পড়ে গেলে এই তিন কাজ এড়িয়ে চলুন

Reporter Name
  • Update Time : সোমবার, ২৯ মে, ২০২৩
  • ১৪৭ Time View

লাইফ ষ্টাইল ডেস্ক : বাইরে রোদের যা তীব্রতা, তাতে ত্বকে ট্যান পড়ে যাওয়া স্বাভাবিক। যত তাড়াতাড়ি ট্যান প়ড়ে, তত দ্রুত কিন্তু ট্যান তোলা সহজ হয় না। ঘরোয়া উপায় থেকে নামীদামি সংস্থার প্রসাধনী, সমস্ত কিছু এক বার করে ব্যবহার করা সত্ত্বেও ট্যান আর উঠতে চায় না। অনেকেই এর কারণ খুঁজে পান না। অনেক সময় ত্বকের যত্নেও কিছু গাফিলতি থেকে যায়। ট্যান তোলার সময় কোন বিষয়গুলি এড়িয়ে চলবেন?

পেট্রোলিয়াম জেলি ব্যবহার করবেন না

গরমে রুক্ষ,শুষ্ক ত্বকের জন্য পেট্রোলিয়ামজাত প্রসাধনী বেশ কার্যকরী। ত্বক নরম এবং মসৃণ রাখতে এর জুড়ি মেলা ভার। কিন্তু ত্বকের ট্যান তোলার ক্ষেত্রে মোটেই এই ধরনের প্রসাধনী ব্যবহার না করাই ভাল। এতে রোদে পোড়া দাগছোপ আরও জাঁকিয়ে বসতে পারে।

আইস প্যাক এড়িয়ে যান

গরম ত্বকের সজীবতা বজায় রাখতে আইস প্যাক ব্যবহার করেন অনেকেই। তাতে সত্যিই উপকার পাওয়া যায়। কিন্তু ‘সানবার্ন’-এর ক্ষেত্রে এই টোটকা কাজে আসতে নাও পারে। বরং আইস প্যাক দিলে ত্বক বেশি শুষ্ক হয়ে যায়। দাগছোপও সহজে যেতে চায় না।

আঁটসাঁট পোশাক পরবেন না

ট্যান পড়ে যাওয়া ত্বক লোকচক্ষুর আড়ালে রাখতে অনেকেই আঁটসাঁট পোশাক পরেন। এতে কিন্তু উল্টে ক্ষতি হয় বেশি। ট্যান পড়ে যাওয়ার আগে এই পন্থা অবলম্বন করলে বরং কাজে দিত। রোদে বেরোনোর আগে হাতাঢাকা জামা পড়ুন। কিন্তু সেগুলি যেন খুব বেশি আঁটসাঁট না হয়।

সূত্র: আনন্দবাজার

কিউএনবি/অনিমা/২৯ মে ২০২৩,/বিকাল ৩:০৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit