বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৮:৪০ অপরাহ্ন
শিরোনাম
সুতারের ঘূর্ণিতে ৬০০তম টেস্ট রাঙালো ভারত দুবাই আন্তর্জাতিক পবিত্র কোরআন প্রতিযোগিতায় রেকর্ড আবেদন ২০২৬ সালের প্রথম ৪ মাসে ইরানের ৭.৫ বিলিয়ন ডলারের তেল রাজস্ব যুক্তরাষ্ট্রকে সহায়তা করলেই হামলা, উপসাগরীয় দেশগুলোকে ইরানের হুঁশিয়ারি ৯ মাস পর কারাকক্ষে স্ত্রী-বোনের সঙ্গে ইমরান খানের সময় কেমন কাটল? আন্তর্জাতিক অপরাধ আদালতের প্রধানের ওপর নিষেধাজ্ঞা দিল যুক্তরাষ্ট্র কারামুক্ত হলেন সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের সভা ‘সবার আগে বাংলাদেশ গড়তে সব নাগরিকের সমান সুবিধা নিশ্চিত করতে হবে’ ডিভোর্স মামলা প্রত্যাহার করলেন গোবিন্দের স্ত্রী

চালের বস্তায় মিললো ৩৮ লক্ষ টাকা

জিন্নাতুল ইসলাম জিন্না, লালমনিরহাট প্রতিনিধি 
  • Update Time : রবিবার, ২৮ মে, ২০২৩
  • ১৩৮ Time View

জিন্নাতুল ইসলাম জিন্না,লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাটের তিস্তা সড়ক সেতুর টোল প্লাজা থেকে ৩৮ লক্ষ টাকা উদ্ধার করেছে লালমনিরহাট থানা পুলিশ। এ সময় মমিনুল ইসলাম (২৮) নামে এক যুবককে আটক করে পুলিশ।রোববার (২৮ মে) দুপুরে থানা পুলিশের একটি দল তিস্তা সড়ক সেতুর টোল প্লাজায় দায়িত্ব পালন কালে এসআই আঙ্গুর ঢাকাগামী নাবিল পরিনহন নামে একটি কোচ থেকে এই টাকা গুলো উদ্ধার করেন বলে সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) এরশাদুল আলম বিষয়টি নিশ্চিত করেন।আটক যুবক আমিনুল ইসলাম কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলার কিসামত তবকপুর এলাকার মৃত মফিজ উদ্দিনের ছেলে।

লালমনিরহাট জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অবস্) মোঃ আলমগীর রহমান জানান, প্রতিদিনের ন্যায় আজকেও আমাদের পুলিশের একটি দল তিস্তা সড়ক সেতুর টোল প্লাজায় দায়িত্ব পালন করছিল। দুপুরের দিকে কুড়িগ্রামের চিলমারী থেকে ঢাকাগামী নাবিল পরিবহন নামে একটি কোচ তিস্তা সড়ক সেতুর টোল প্লাজায় আসলে পুলিশ গাড়িটিতে তল্লাশি চালায়। পরে বাসের লাগেজ বক্সে একটি চালের বস্তা থেকে ৩৬টি এক হাজার ও ৪টি পাঁচশত টাকার নোটসহ মোট ৩৮ লক্ষ টাকা উদ্ধার করে।এ সময় টাকার মালিক মমিনুল ইসলাম নামে এক যুবককে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়।আটক যুবককে ও টাকা গুলো থানায় নিয়ে আসা হয়েছে। উপযুক্ত প্রমান পেলে তবেই তাকে টাকাসহ ছেড়ে দেয়া হবে নতুবা তার বিরুদ্ধে মামলা হবে বলে জানান তিনি।

 

টাকার মালিক আটক যুবক মমিনুল ইসলাম জানায়, তার মামা শাহিনুর আলমগীর উলিপুর থানা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক। পাশাপাশি তিনি একজন প্রথম শ্রেণির ঠিকাদার। টাকা গুলো মুলত তারই। তিনিই তাকে টাকা নিয়ে ঢাকায় পাঠাচ্ছিলেন তার ঠিকাদারের কাজের জন্য কিছু মালামাল ক্রয়ের জন্য। কিন্তু পথিমধ্যে পুলিশ তাকে টাকাসহ আটক করে।এ বিষয়ে লালমনিরহাট সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) এরশাদুল আলম বলেন, আটক যুবককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। সে জানিয়েছে টাকা গুলো তার মামার। তার মামা একজন ঠিকাদার। তাই ঠিকাদারী কিছু জিনিস কেনার জন্য টাকা গুলো সাবধানে এভাবে ঢাকায় নিয়ে যাচ্ছিলেন। তারপরেও সঠিক তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

কিউএনবি/অনিমা/২৮ মে ২০২৩,/বিকাল ৩:০৩

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit