বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১২:০৭ পূর্বাহ্ন
শিরোনাম
৩৫ বছরের পর কেউ আইনজীবী হতে পারবেন না: আইনমন্ত্রী জুলাই গণহত্যার বিচারের ভয়েই প্রবাসে বসে উসকানি-সন্ত্রাস চালাচ্ছে আওয়ামী লীগ: আসিফ মাহমুদ ‘পাঁচ দিন ভালো ক্রিকেট খেলা আমাদের জন্য নতুন অভিজ্ঞতা’ ইসরাইলের সহায়তার প্রস্তাবে যা জানালেন সৌদি যুবরাজ পার্বত্য চট্টগ্রামবিষয়ক ১৯ সদস্যের জাতীয় কমিটি পুনর্গঠন, সভাপতি প্রধানমন্ত্রী আটোয়ারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৬ পালিত সচিবালয়ে ৬ নম্বর ভবনে অগ্নিকাণ্ড বাধ্যতামূলক অবসরে পাঠানো কর্মকর্তাদের তালিকা চাইল সংসদীয় কমিটি ঘুমন্ত ভগ্নিপতিকে ছুরিকাঘাতে হত্যা, শ্যালক গ্রেপ্তার নওগাঁয়  চলন্ত পাওয়ার টিলারের নিচে পড়ে শিশুর মৃত্যু

কে ভিসানীতি দিল তাতে শেখ হাসিনার কোনো মাথাব্যথা নেই: কাদের

Reporter Name
  • Update Time : শনিবার, ২৭ মে, ২০২৩
  • ১৫৪ Time View

ডেস্ক নিউজ : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ‘আমরা সুষ্ঠু নির্বাচন করব, তাতে বাইরের কে ভিসা নীতি দিল, নিষেধাজ্ঞা দিল- এ নিয়ে আওয়ামী লীগের, শেখ হাসিনার কোনো মাথাব্যথা নেই। মানুষ আর ধানের শীষ চায় না। ওরা বলে ধানের শীষ, মানুষ বলে পেটে বিষ। কেউ কেউ বলে সাপের বিষ।’

সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী বলেন, ‘আমেরিকা বলেছে, সুষ্ঠু নির্বাচনে যারা বাধা দেবে তাদের ভিসা বন্ধ করবে। এটাতে আমাদের কিছু নেই, আমরা সুষ্ঠু নির্বাচন করি। সর্বশেষ গাজীপুরে দেখিয়ে দিয়েছি, আমরা নির্বাচন সুষ্ঠু করব।’ 

শনিবার রাজধানীর মধ্য বাড্ডার লুৎফর টাওয়ারের সামনে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে রাজশাহী জেলা বিএনপি নেতার হত্যার হুমকির প্রতিবাদে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ এই বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশের আয়োজন করে।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, গাজীপুর সিটি করপোরেশন নির্বাচন অবাধ-সুষ্ঠু হয়েছে। এই নির্বাচনের মতো জাতীয় নির্বাচনও অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হবে।

তিনি বলেন, ‘আমরা অবশ্যই নির্বাচন সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ করব। গাজীপুরে উজ্জ্বল দৃষ্টান্ত রেখে দিয়েছি। সামনের দিনে বাংলাদেশে চারটি সিটি করপোরেশন ও জাতীয় নির্বাচন অবাধ হবে। সবার অংশগ্রহণ আমরা চাই।’ 

ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপির কোনো শত্রু নাই, প্রধান শত্রু শেখ হাসিনা। দেশের সবচেয়ে জনপ্রিয় নেতার নাম শেখ হাসিনা।  দেশের মানুষের ভাগ্যোন্নয়নের জন্য রাজনীতি করেন শেখ হাসিনা। তিনি নিজের কথা ভাবেন না, ভাবেন দেশের কথা। ২৪ ঘণ্টায় মাত্র তিন ঘণ্টা ঘুমান আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।’

যুক্তরাষ্ট্রের নতুন ভিসানীতি নিয়ে তিনি আরও বলেন, ‘মার্কিন ভিসা নীতিতে আমাদের লাভ হলো, তারা (বিএনপি) নালিশ করেছে নিষেধাজ্ঞা দেবে! সে নিষেধাজ্ঞা কই? নির্বাচনে বোমা মারলে, গাড়ি ভাঙচুর করলে তারাই ভিসা নীতির আওতায় আসবে। আমরা আমাদের নীতিতে অটুট, আমরা নির্বাচনে যাচ্ছি

কিউএনবি/অনিমা/২৭ মে ২০২৩,/সন্ধ্যা ৬:৩২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit