শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৯ অপরাহ্ন
শিরোনাম

জাতীয়তাবাদী আইন ছাত্র ফোরামের আহ্বায়ক কমিটি ঘোষণা

জালাল আহমদ, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি ।
  • Update Time : শনিবার, ২৭ মে, ২০২৩
  • ১০১ Time View
জালাল আহমদ, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি : এম আবু ফয়েজ কে আহবায়ক এবং মোঃ বিল্লাল হোসেন কে সদস্য সচিব করে ১০১ সদস্য বিশিষ্ট বাংলাদেশ জাতীয়তাবাদী আইন ছাত্র ফোরামের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। গতকাল ২১মে (২০২৩) খ্রিস্টাব্দ ১০১ সদস্য বিশিষ্ট এই আহবায়ক কমিটি অনুমোদন করেছেন বিএনপিপন্থী আইনজীবীদের সংগঠন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি এডভোকেট এ জে মোহাম্মদ আলী এবং মহাসচিব ব্যারিস্টার কায়সার কামাল।

এতে মোঃ রহমত উল্লাহ মিথুনকে সিনিয়র যুগ্ন আহবায়ক,১১ জন যুগ্ম আহবায়ক  এবং বাকি ৮৭ জন কে সদস্য হিসেবে রাখা হয়েছে। দেশের বিভিন্ন সরকারি- বেসরকারি বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে অধ্যয়নরত জাতীয়তাবাদী চেতনায় বিশ্বাসী শিক্ষার্থীদের এ কমিটিতে রাখতে পেরে খুশি বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম, সুপ্রিমকোর্ট শাখার সাধারণ সম্পাদক এবং সাবেক ছাত্রনেতা এডভোকেট গাজী কামরুল ইসলাম সজল। তিনি জানান, “বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দলের দুঃসময়ে  আইনজীবী ছাত্র ফোরামের গুরুত্ব বুঝিয়ে আমরা এই কমিটি অনুমোদন করিয়েছি”।

আহ্বায়ক কমিটিতে সদস্য হিসেবে স্থান পাওয়া সাবেক ছাত্রদল নেতা  মেহরাব হোসেন অভি জানান, “দেশ ও জাতির দুর্দিনে আইনের শাসন প্রতিষ্ঠায় আমরা রাজপথে এবং আদালতে ভূমিকা রাখতে সক্ষম হবো”। নবগঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী আইন ছাত্র ফোরামের আহবায়ক এম. আবু ফয়েজ জানান,” অগণতান্ত্রিক, অবৈধ ও ভোটারবিহীন রাতের স্বৈরাচারী সরকার কে উৎখাত করে দেশনেত্রী বেগম খালেদা জিয়া কে মুক্ত করে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠায়, আইনের শাসন ও ন্যায় বিচার নিশ্চিত করতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক জনাব তারেক রহমানের নির্দেশিত যে কোনো আদেশ পালন করতে রাজপথে থেকে সর্বোচ্চ ভূমিকা রাখার জন্য শতভাগ প্রস্তুত আছি।ইনশাআল্লাহ্‌” ।

 

 

কিউএনবি/আয়শা/২৭ মে ২০২৩,/বিকাল ৫:৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit