বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৯:৪৯ অপরাহ্ন

ইউক্রেনে ক্লিনিকে রুশ ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ২

Reporter Name
  • Update Time : শনিবার, ২৭ মে, ২০২৩
  • ৯১ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেনের পূর্বাঞ্চলীয় শহর দনিপ্রোর একটি মেডিকেল ক্লিনিকে ক্ষেপণাস্ত্র হামলা করেছে রাশিয়া। এ হামলায় অন্তত দুইজন নিহত ও দুই শিশুসহ ৩০ জনের বেশি আহত হয়েছে বলে জানিয়েছেন ইউক্রেনের কর্মকর্তারা।

দনিপ্রোর গভর্নর সের্হি লাইসাক জানান, আহতদের মধ্যে তিন ও ছয় বছর বয়সী দুই শিশুও রয়েছে। শহরটিতে একের পর এক রকেট ও ড্রোন হামলা চালাচ্ছে রাশিয়া।

শুক্রবার এ হামলার কথা এক প্রতিবেদনে জানায় বার্তা সংস্থা বিবিসি নিউজ।

এই হামলাকে ‘বিশুদ্ধ নৃশংসতা’ বলে মন্তব্য করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি ক্ষতিগ্রস্ত ক্লিনিকের একটি ভিডিও পোস্ট করেন যাতে ঘটনাস্থলে অগ্নিনির্বাপক কর্মীদের এবং বিল্ডিং থেকে ধোঁয়া উড়তে দেখা যায়।

এদিকে ইউক্রেনের প্রত্যাশিত পাল্টা আক্রমণের আগে সাম্প্রতিক সপ্তাহগুলিতে ইউক্রেনে হামলা আরও তীব্র করেছে রাশিয়া।

ইউক্রেনীয় কর্তৃপক্ষ জানিয়েছে যে তারা রাতারাতি রাশিয়া থেকে উৎক্ষেপণ করা ১৭টি ক্ষেপণাস্ত্র এবং ৩১টি ড্রোন গুলি করে ভূপাতিত করেছে।

কিউএনবি/অনিমা/২৭ মে ২০২৩,/বিকাল ৫:২৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit