রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০৭:২৪ অপরাহ্ন
শিরোনাম

আমরা ঐক্যবদ্ধ, বিজয় নিয়ে ঘরে ফিরবো..আবুুল হাসানাত আব্দুল্লাহ্(এমপি)

বিশ্বজিত সরকার বিপ্লব,গৌরনদী বরিশাল
  • Update Time : শনিবার, ২৭ মে, ২০২৩
  • ৭১৪ Time View

বিশ্বজিত সরকার বিপ্লব,গৌরনদী (বরিশাল) প্রতিনিধি : বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সিনিয়র সদস্য ও বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন পরিচালনা কমিটির টিম প্রধান আলহাজ¦ আবুল হাসানাত আবদুল্লাহ্ (এমপি) বলেছেন, আমরা ঐক্যবদ্ধ ভাবে যে কোন মূল্যে নৌকার প্রাথী খোকন সেরনিয়াবাতকে বিজয়ী করবো। যদি প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী এবং উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে হয়, তাহলে বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে নৌকার কোন বিকল্প নাই। আগামি ১২জুন নৌকার প্রার্থী খোকন সেরনিয়াবাতকে জয়যুক্ত করাতে হবে। আমরা ঐক্যবদ্ধ, বিজয় নিয়ে ঘরে ফিরবো।বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে বাংলাদেশ আওয়ামীলীগের মনোনীত প্রার্থী আবুল খায়ের আব্দুল্লাহ্ (খোকন সেরনিয়াবাত)কে বিজয়ী করার লক্ষ্যে শুক্রবার বিকাল ৪টায় গৌরনদী উপজেলার পৌরসভা মাঠে বরিশাল জেলা ও মহানগর আওয়ামীলীগের বিশেষ বর্ধিত সভায় সভাপতির বক্তব্যে তিনি (আবুল হাসানাত আবদুল্লাহ্ )এ কথা বলেন।
বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির উদ্যোগে গৌরনদী পৌরসভা মাঠে বিশেষ বর্ধিত সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- বাংলাদেশ আওয়ামীলীগের সভাপতিমন্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক ও আবদুর রহমান, যুগ্ম-সাধারন সম্পাদক আ.ফ,ম বাহাউদ্দিন নাসিম, সাংগঠনিক সম্পাদক আফজাল হোসেন, আর্ন্তজাতিক বিষয়ক সম্পাদক শাম্মী আহমেদ, পানি সম্পদ প্রতিমন্ত্রী (অবসরপ্রাপ্ত কর্নেল) জাহিদ ফারুক (এমপি), সংসদ সদস্য পঙ্কজ দেবনাথ, সংসদ সদস্য মো. শাহেআলম, সংসদ সদস্য রুবিনা আক্তার মিরা, সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক অ্যাডভোকেট তালুকদার মোঃ ইউনুচ,

বরিশাল মহানগর আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট একেএম জাহাঙ্গীর হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ।বিশেষ বর্ধিত সভায় বরিশাল জেলা ও মহানগর আওয়ামীলীগের পূর্নাঙ্গ কমিটি,জেলার ১০ উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সাধারন সম্পাদক, ১০ উপজেলা চেয়ারম্যান, গৌরনদী পৌর মেয়র মো.হারিছুর রহমান সহ ৬ পৌর সভার মেয়র ও বরিশাল মহানগর ৩০টি ওয়ার্ডের আওয়ামী লীগের সভাপতি সম্পাদককে বর্ধিত সভায় আমন্ত্রন জানানো হয়।

কিউএনবি/অনিমা/২৭ মে ২০২৩,/দুপুর ১২:৪৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit