সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৮:০০ অপরাহ্ন
শিরোনাম
রাঙামাটিতে সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান বৃষকেতু চাকমাসহ দুই আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার  হাতিয়ার সঙ্গে সারা দেশের নৌ চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা নওগাঁর পত্নীতলায় র‍্যাব-৫-এর অভিযানে চোলাইমদসহ এক মাদক ব্যবসায়ী গ্রেপ্তার  ঢাকা জেলা ছাত্রদল নেতা তমিজকে উপদেষ্টা করে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান পরিষদ গঠন নোয়াখালীতে ইসলামী ব্যাংক আয়োজিত এসএমই উদ্যোক্তাদের প্রশিক্ষণ সমাপ্ত রাঙামাটিতে নিরাপদ সড়কের চ্যালেঞ্জ: সীমিত জনবল নিয়েই ট্রাফিক পুলিশের নিরলস প্রচেষ্টা রাশিয়ায় আন্তর্জাতিক চিত্রকর্ম প্রতিযোগিতার সেরা তালিকায় ঢাবি শিক্ষার্থী অরণীর শিল্পকর্ম দুর্গাপুরে নানা আয়োজনে শেষ হলো নজরুল বর্ষের অনুষ্ঠান ১৮তম শিক্ষক নিবন্ধনে চূড়ান্তভাবে উত্তীর্ণ ও ৭ম গণবিজ্ঞপ্তিতে সুপারিশবঞ্চিত প্রার্থীদের নিয়োগের দাবিতে স্মারকলিপি প্রদান দুর্গাপুরে মাদকবিরোধী অভিযান,হামলায় ডিবির ৫ সদস্য আহত

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৪তম উদযাপন

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৬ মে, ২০২৩
  • ১৫৬ Time View

নোয়াখালী প্রতিনিধি : জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৪তম উদযাপন উপলক্ষে আলোচনা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।বৃহষ্পতিবার (২৫ মে) বিকেলে নোয়াখালী জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে ‘অগ্নিবীণার শতবর্ষ: বঙ্গবন্ধুর চেতনার শানিতরূপ এমন প্রতিপাদ্য নিয়ে জেলা প্রশাসন এ অনুষ্ঠানমালার আয়োজন করে।অতিরিক্ত জেলা প্রশাসক মো. নাজিমুল হায়দারের সভাপতিত্বে অনুষ্ঠানে র্প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান, স্বাগত বক্তব্য রাখেন জেলা শিক্ষা কর্মকর্তা নুল উদ্দিন মো. জাহাঙ্গীর, বীর মুক্তিযোদ্ধা মিয়া মো. সাহজাহান, নোয়াখালী প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদ কবি জামাল হোসেন বিষাদ, সিনিয়র সাংবাদিক আবু নাছের মঞ্জু।

আলোচনায় বক্তাগণ বলেন, কাজী নজরুল ইসলাম ছিলেন দ্রোহ, প্রেম ও মানবতার কবি। তার সাহিত্যে এক হাতে বাঁশের বাশরী আর হাতে রণতূর্য়ের দামামা বাজিয়েছেন। অসাম্প্রদায়িক চেতনা, জাত পাতের বৈষম্য, অচৈতন্য প্রথা ভাঙ্গার গান গেয়েছেন তিনি। তিনি ছিলেন জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের চেতনারই শাণিত রূপ।পরে জেলা শিল্পকলা একাডেমীর আয়োজনে নজরুলের গান, কবিতা আবৃত্তি ও নৃত্যের আয়োজন করা হয়। সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে প্রধান অতিথি বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরষ্কার তুলে দেন।

কিউএনবি/অনিমা/২৬ মে ২০২৩,/সন্ধ্যা ৭:১৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit