বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৮:৪৯ অপরাহ্ন
শিরোনাম
চোট শঙ্কায় তানজিদ, অনুশীলনে আঙুলে বলের আঘাত পেলেন মুশফিক খাবারের প্যাকেটে করে এলো তেলাপোকা, কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ অভিনেত্রীর উপগ্রহের দাপটে ম্লান রাতের আকাশ, ব্যাহত মহাকাশ গবেষণা শেষ টেস্টে বাংলাদেশের ৪ পেসার খেলানোর সম্ভাবনা, যা বললেন সিমন্স যিনি সর্বাধিক ভোট পাবেন, তার নাম সংসদেই জানিয়ে দেয়া হবে: সিইসি আয়ের চেয়ে লাগামহীন ব্যয়, রেকর্ড ৪০ ট্রিলিয়ন ডলারে যুক্তরাষ্ট্রের জাতীয় ঋণ বিশ্ব মশা দিবস আজ ফের ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া যুক্তরাষ্ট্র এখনও উত্তর কোরিয়ার শত্রু, কেন বললেন কিমের বোন? ইরানের বিরুদ্ধে সর্বোচ্চ কঠোর অর্থনৈতিক অভিযানের ঘোষণা ট্রাম্পের

মালয়েশিয়ার বিপক্ষে হারল বাংলাদেশ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৫ মে, ২০২৩
  • ২৯৪ Time View

স্পোর্টস ডেস্ক : ওমানের সালালাহ শহরে আয়োজিত হচ্ছে জুনিয়র এশিয়া কাপ হকি। প্রথম ম্যাচে ওমানের বিপক্ষে জয় দিয়ে যাত্রা শুরু করলেও দ্বিতীয় ম্যাচে হেরেছে বাংলাদেশ। মালয়েশিয়ার বিপক্ষে ৫-১ গোলে হেরেছে মামুনুর রশীদের শিষ্যরা। বাংলাদেশের পক্ষে একমাত্র গোলটি করেছেন মোহাম্মদ আব্দুল্লাহ।

মালয়েশিয়ার হয়ে হ্যাটট্রিক করেছেন শামিহ এরফান সুহাইমি। ম্যাচের ৮ মিনিটে শফিক ইকবাল দানিয়েল গোল করে মালয়েশিয়াকে এগিয়ে নেন। ৫ মিনিট পর পেনাল্টি কর্নার থেকে ব্যবধান দ্বিগুণ করেন শামিহ। ১৪ মিনিটে পেনাল্টি কর্নার থেকে শামীম নাইম তৃতীয় গোল করে আক্ষরিক অর্থে বাংলাদেশকে ম্যাচ থেকে ছিটকে দেন। তিন গোলে পিছিয়ে পড়া বাংলাদেশ ম্যাচে ফেরার চেষ্টা করে। দ্বিতীয় কোয়ার্টারে কোনও দলই গোল করতে পারেনি।৩৭ মিনিটে এক গোল শোধ দেয় বাংলাদেশ। পেনাল্টি কর্নার থেকে ব্যবধান কমান মোহাম্মদ আব্দুল্লাহ।

মালয়েশিয়া আবারও ম্যাচের নিয়ন্ত্রণ নিলে বাংলাদেশ শেষ কোয়ার্টারে লড়াই করতে পারেনি। শামিহ হ্যাটট্রিক করে লাল-সবুজ দলকে বড় ব্যবধানে হারাতে ভূমিকা রেখেছেন। পেনাল্টি কর্নার থেকে ৪৩ ও ৫৯ মিনিটে দুটি গোল করেন তিনি। শেষ পর্যন্ত এই স্কোরলাইন ধরে রেখে মালয়েশিয়া টার্ফ ছেড়েছে।

 

 

কিউএনবি/আয়শা/২৫ মে ২০২৩,/রাত ৯:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit