শনিবার, ১৬ মে ২০২৬, ০২:১৬ অপরাহ্ন
শিরোনাম
একজন কন্যার বিদায় — আর্শদীপকে আইপিএল থেকে নিষিদ্ধের দাবি, কিন্তু কেন শরীয়তপুরে সরকারি গাড়ি ব্যবহার করা হচ্ছে ব্যাক্তিগত ও পারিবারিক কাজে ফেনীতে যুবদলে বিতর্কের ঝড়, অস্বস্তিতে বিএনপি ভারতে মুসলিম নির্যাতনের প্রতিবাদে মাটিরাঙ্গায় ইমাম ও ওলামা ফাউন্ডেশনের বিক্ষোভ সমাবেশ। আম গাছ থেকে পড়ে বৃদ্ধার মৃত্যু রাঙামাটিতে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে কিশোর আটক আগামী ২০ মে গুইমারায়  প্রধানমন্ত্রীর নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে খাল পুনঃখনন প্রকল্পের উদ্বোধন করবেন ওয়াদুদ ভূইয়া এমপি। চুরির মামলার আসামির মৃত্যু কারাগারে নওগাঁর মান্দায় অনলাইন জুয়ার আসরে অভিযান, ১৫ জন গ্রেপ্তার

শেষ পর্যন্ত ভোটের মাঠে আছি: জাহাঙ্গীর

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৫ মে, ২০২৩
  • ২৮৯ Time View

ডেস্ক নিউজ : নির্বাচন কমিশন যে কথা দিয়েছে এবং সরকার যেভাবে কথা দিয়েছে সুষ্ঠু ও সুন্দর নির্বাচন করার জন্য, আমরা শেষ পর্যন্ত দেখব, কোথাও কোনো কারচুপি আছে কিনা। ভোটের মাঠে আছি। যদি সুষ্ঠু ও সুন্দর হয়- আমরা সবাইকে স্বাগত জানাব। ভোট ভালো হলে ধন্যবাদ দেব।

বৃহস্পতিবার সকালে ৩০নং ওয়ার্ডের কানাইয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভোটকেন্দ্রে ভোট দিয়ে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

জাহাঙ্গীর আলম বলেন, রাতে ভয় দেখিয়েছে এজেন্টদের। তাতে কোনো সমস্যা নেই। সবাই ভোট কেন্দ্রে গেছে। কিছু এজেন্টকে বের করে দেওয়ার চেষ্টা করেছে, কিন্তু আমাদের এজেন্ট তারপরও ঢুকেছে। তারা টঙ্গীতে কয়েকটি জায়গায় এটা করেছিল।

তিনি বলেন, ৪৮০টা ভোটকেন্দ্রে ভোট হচ্ছে। সকাল থেকেই সুষ্ঠুভাবে ভোট হচ্ছে। হয়তো কিছু জায়গায় আমাদের এজেন্টদের ভয় দেখাচ্ছে, থেরেট করছে। তাতে কিছু আসে যায় না। যেহেতু মা-সন্তান এবং গাজীপুরের মানুষ সবাই ঐক্যবদ্ধ হয়েছে, আমার মাকে টেবিল ঘড়ি মার্কায় ভোট দেওয়ার জন্য ৪টা পর্যন্ত যেন সুষ্ঠু এবং সুন্দরভাবে ভোট হয়- এ জন্য সবার সহযোগিতা চাই। কোনোভাবে যেন সিসি ক্যামেরা বা ইভিএম মেশিন টেমপারিং না করা হয়।

সকাল ১০টার দিকে টেবিলঘড়ি প্রতীকের মেয়র প্রার্থী জায়েদা খাতুন ৩০ নং ওয়ার্ডের কানাইয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভোটকেন্দ্রে আসেন। এ সময় সঙ্গে তার ছেলে সাবেক মেয়র জাহাঙ্গীর আলমও ছিলেন। দুজনেই এ কেন্দ্রে ভোট দেন।

কিউএনবি/অনিমা/২৫ মে ২০২৩,/দুপুর ২:১০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

May 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit