বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৩:৩৪ অপরাহ্ন
শিরোনাম
সিলেটে আবারও বাড়ছে হাম, হাসপাতালে ১০৮ ভর্তি: প্রাণহানী একজনের বিশ্ব আলোকচিত্র দিবসে জয়পুরহাটে ফটোগ্রাফি কর্মশালা ও প্রদর্শনী অনুষ্ঠিত আশুলিয়ায় তা’লীমুল কুরআন ইসলামীয়া মাদরাসায় শিক্ষার্থীদের সবক প্রদান মনে রাখার উদ্দেশে নেওয়া ছবি-স্ক্রিনশট স্মৃতিশক্তির ওপর নেতিবাচক প্রভাব ফেলে রাষ্ট্রপতি নির্বাচন স্থগিত চেয়ে এবার আপিল বিভাগে আবেদন বিএনপির নির্বাচনি ইশতেহারের চেয়েও গুরুত্বপূর্ণ জুলাইয়ের ইশতেহার: তাজনূভা জাবীন টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলতে বাংলাদেশের সামনে যে সমীকরণ যুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সিনেটর হওয়ার দৌড়ে থাকা তরুণ রাজনীতিবিদ সাইদ কে? ট্রাম্পের এক মন্তব্যে তিন মাসের মধ্যে ভারতের শেয়ারবাজারে বড় ধাক্কা বিএসইসির ১৭ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর

প্রস্তুত ৪৮০ ভোটকেন্দ্র, ঝুঁকিপূর্ণ কেন্দ্রে অতিরিক্ত সতর্কতা

Reporter Name
  • Update Time : বুধবার, ২৪ মে, ২০২৩
  • ১০৭ Time View

ডেস্ক নিউজ : রাত পোহালেই গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে ভোটগ্রহণ। বৃহস্পতিবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ইভিএমের মাধ্যমে ভোটগ্রহণ করা হবে। গাজীপুর সিটি নির্বাচনে ইতোমধ্যে প্রস্তুত ৪৮০টি কেন্দ্র। এদিকে ঝুঁকিপূর্ণ কেন্দ্রে প্রশাসনের পক্ষ থেকে অতিরিক্ত সতর্কতা গ্রহণ করা হয়েছে।

ভোটের আগের বুধবার দিন নিরাপত্তার জন্য সকালে ১৩ হাজার আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সমবেত হয় গাজীপুর মহানগরের বরকত স্টেডিয়ামে। সেখানে পুলিশ ও বিজিবি সদস্যদের উদ্দেশ্যে নানান দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন, মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোল্লা নজরুল ইসলাম, রিটার্নিং কর্মকর্তা ফরিদুল ইসলাম, জেলা প্রশাসক আনিসুর রহমানসহ পুলিশ ও বিজিবির কর্মকর্তারা। এ সময় মোল্লা নজরুল ইসলাম বলেন, ভোটের দিন সব প্রার্থীর এজেন্টদের নিরাপত্তার সব ব্যবস্থা রাখা হয়েছে। ভোটের দিন পুলিশকে সর্বোচ্চ কঠোর ভূমিকা পালনের নির্দেশও দেন তিনি।

নির্বাচনের দিন ভোটকেন্দ্রগুলোর নিরাপত্তা নিশ্চিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি ২০ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। ৪৮০টি কেন্দ্রের মধ্যে ঝুঁকিপূর্ণ ৩৫১টি আর ১২৯টিকে সাধারণ কেন্দ্র হিসেবে চিহ্নিত করা হয়েছে। ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে অতিরিক্ত সতর্কতা ও নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। গাজীপুর সিটি নির্বাচনে মেয়র পদে আটজন, সাধারণ কাউন্সিলর পদে ২৩৯ জন এবং সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ৭৭ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।

 

 

কিউএনবি/আয়শা/২৪ মে ২০২৩,/বিকাল ৫:১২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit